সম্প্রতি ইউসিসি’র আয়োজনে রাজধানীর একটি রেস্টুরেন্টে অনুষ্ঠিত হয়ে গেল এএমডি রিচল্যান্ড সিরিজের এপিউ এ৪ ৪০০০-এর মোড়ক উম্মোচন অনুষ্ঠন। ইউসিসি দেশের বাজারে প্রথমবারের মতো এই প্রসেসর অবমুক্ত করল। মোড়ক উম্মোচন অনুষ্ঠানে বক্তব্য রাখেন ইউসিসি’র ডিজিএম আনোয়ারুল কাইয়ুম চৌধুরী রাজু, বাংলাদেশে এএমডি’র প্রতিনিধি ইরফানুল হক এবং ইউসিসি’র এজিএম (সেলস) শাহিন মোল্লা। অনুষ্ঠানে বক্তারা এএমডি’র নতুন এ প্রসেসরের বিস্তারিত তথ্য তুলে ধরেন এবং এর মূল্য সম্পর্কে ধারণা দেন। এ সময় তারা জানান, এ৪ ৪০০০-এর ক্লক স্পিড ৩.০/৩.২ গিগাহার্জ ও এর সাথে যুক্ত রয়েছে একটি উচ্চ ক্ষমতাসম্পন্ন ৭৪৮০ডি ডিসক্রিট গ্রাফিক্স কার্ড, যার মাধ্যমে গেম খেলা থেকে শুরু করে প্রয়োজনীয় সব কাজ করা যাবে। এর বিদ্যুত্ খরচ ৬৫ ওয়াট এবং মূল্য অন্যান্য ডুয়াল কোর প্রসেসর থেকে কম। ইউসিসি’র সকল ব্রাঞ্চ এবং ডিলার শপে এই প্রসেসর পাওয়া যাবে।সবশেষে ছিল সাংস্কৃতিক অনুষ্ঠান। অনুষ্ঠানে সাংবাদিক, ইউসিসি’র ডিলারসহ ইউসিসি’র সকল কর্মকর্তা ও কর্মচারী উপস্থিত ছিলেন।
