পুলিশের উপর হামলা

কোটচাঁদপুরে ইউপি চেয়ারম্যান গ্রেফতার

আপডেট : ২৪ আগস্ট ২০১৩, ২১:২৬
পুলিশের উপর হামলা মামলায় ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলার সাবদালপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আজগর আলীকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার দুপুরে তার জয়দিয়া গ্রামের বাড়ি থেকে পুলিশ তাকে গ্রেপ্তার করে। কোটচাঁদপুর থানার ওসি সহিদুল ইসলাম শাহীন জানান, মাওলানা দেলোয়ার হুসাইন সাঈদীর ফাঁসির রায় ঘোষণার পর গত ২৮ ফেব্রুয়ারি কোটচাঁদপুর পুলিশের উপর হামলা ও তান্ডব চালায় জামায়াত-শিবির কর্মীরা। এ ঘটনায় পুলিশ বাদি হয়ে কোটচাঁদপুর থানায় একটি মামলা দায়ের করে। গ্রেপ্তারকৃত ইউপি চেয়ারম্যান আজগর আলী এ মামলার এজাহারভুক্ত আসামি।