ফারাহ তাহসিন সেবতি
ফারাহ তাহসিন সেবতি এইচএসসি পরীক্ষায় জিপিএ-৫ পেয়েছে। সে মেহেরপুরের বিশিষ্ট চিকিত্সক ডা. আবু তাহের সিদ্দিকী ও চিকিত্সক ডা. মেলিনা সুলতানার এক মাত্র মেয়ে।
খন্দকার মোঃ আব্দুল কাইউম
খন্দকার মোঃ আব্দুল কাইউম (নাবিল) এইচএসসি পরীক্ষায় নটরডেম কলেজ থেকে ব্যবসায় শিক্ষা বিভাগে জিপিএ-৫ পেয়েছে। তার বাবা মোঃ আব্দুল মান্নান দৈনিক ইনকিলাবে কর্মরত এবং মা নাসিমা আক্তার গৃহিণী। সে চার্টার্ড একাউন্টেন্ট হতে চায়।
মাছুমা ইয়াছমিন
মাছুমা ইয়াছমিন এইচএসসি পরীক্ষায় বাগেরহাটের ফকিরহাট ফজিলাতুন্নেছা মুজিব মহিলা ডিগ্রী মহাবিদ্যালয় থেকে বাণিজ্য বিভাগে জিপিএ-৫ পয়েছে। সে ফকিরহাটের ছোট বাহিরদিয়া গ্রামের মহব্বত আলী মোগল ও মুসলিমা বেগমের মেয়ে।
ওলিজা খানম
ওলিজা খানম এবার এইচএসসি পরীক্ষায় ফকিরহাট ফজিলাতুন্নেছা মুজিব মহিলা ডিগ্রী মহাবিদ্যালয়ের বাণিজ্য বিভাগ থেকে জিপিএ-৫ পেয়েছে। সে ফকিরহাটের ঠিকরীপাড়া গ্রামের খান মাহফুজুর রহমান ও মিহিনা বেগমের কন্যা।
রিশাদ রাঈয়ান
রিশাদ রাঈয়ান জোয়ারদার উচ্চ মাধ্যমিক পরীক্ষায় নটরডেম কলেজ থেকে জিপিএ-ফাইভ পেয়েছে। সে ড:রুহুল হাসান জোয়ারদার ও ড. রায়হানা আউয়ালের ছেলে।
