গার্দিওলার আরেকটি পুরস্কার

আপডেট : ১৫ মে ২০১৯, ২২:০৪

টানা দ্বিতীয় বছরের মতো ইংলিশ প্রিমিয়ার লিগের সেরা কোচ হয়েছেন পেপ গার্দিওলা। সাফল্যের সঙ্গে ম্যানচেস্টার সিটির শিরোপা ধরে রাখারই পুরস্কার এটি। সিটি তীব্র প্রতিদ্বন্দ্বিতার পর লিগটির শেষদিনে এক পয়েন্টে লিভারপুলের চাইতে এগিয়ে থেকে শীর্ষস্থানটি ধরে রাখে। ৩২ জয় ও দুই ড্রয়ের সুবাদে এবার গার্দিওলার দল ৯৮ পয়েন্ট পায়। যদিও গেলবারের শিরোপা জয়ের সময় সিটিজেনরা পেয়েছিল ১০০ পয়েন্ট। গত মঙ্গলবার লিগের কোচদের অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে তাকে বিজয়ী ঘোষণা করা হয়। বার্সেলোনার সাবেক এই কোচ ভিডিও বার্তায় বলেন, ‘এই পুরস্কারটা পাওয়া বিরাট সম্মানের। আমি এটি সবকিছুর রূপকার আমার খেলোয়াড়দের ও স্টাফদের সঙ্গে ভাগ করে নিতে চাই। কারণ আমরা প্রিমিয়ার লিগের কোচদের বিরুদ্ধে লড়াই করেছি। বিশেষ করে য়ুর্গেন ক্লপের যে কিনা শেষ পর্যন্ত অবিশ্বাস্য দাবিদার ছিল।’