বিআরডিবি অফিস ৫ নম্বর কাওরান বাজার, ঢাকা থেকে প্রাপ্ত আমার ছেলের চাকরির ইন্টারভিউ কার্ড, সে সঙ্গে শিক্ষাগত সার্টিফিকেটের মূলকপি, নাগরিকত্ব সার্টিফিকেটের মূল কপি এবং জন্মনিবন্ধন সার্টিফিকেটের মূলকপি প্রধান ডাকঘর বরিশালের আওতায় কাশিপুর ডাকঘরে ১৩ টাকা ডাক মাশুল দিয়ে ১৪-৭-১৩ তারিখে ৬৭৫ রেজিস্ট্রিপত্র তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা কল্লোল গ্রুপ অব ইন্ডাষ্ট্রিজ-এ জহুরুল ইসলামের নামে প্রেরণ করি। ঐ চিঠি প্রাপক ৮ দিনে অর্থাত্ ২১-৭-১৩ তারিখ বিকাল ৪টায় পেয়েছে। বিআরডিবি অফিসে ইন্টারভিওর তারিখ ছিল ২১-৭-১৩ তারিখ বিকাল ২টায়। বাংলাদেশ ডাক বিভাগের এহেন সেবা তথা ৮ দিনে বরিশাল থেকে ঢাকা পত্র প্রাপ্তিতে আমার ক্ষতি হয়েছে। এ অবস্থায় ডাক বিভাগীয় কর্তৃপক্ষের কাছে বিষয়টি তদন্ত সাপেক্ষ প্রতিকারের জন্য আবেদন জানাচ্ছি।
হাসান আলী সিকদার,
শেরে বাংলা রোড,
ডাকঘর: কাশীপুর,
জেলা: বরিশাল
