বেনাপোল চেক পোস্ট পুলিশ ইমিগ্রেশনে কর্মরত কনস্টেবল আব্দুল ওহাব সরকারি ভ্রমণ কর ফাঁকি দিয়ে পাসপোর্ট যাত্রী ভারতীয় নাগরিক বিক্রম মজুমদারকে পার করে দেয়ার সময় কাস্টমস কর্মকর্তার কাছে ধরা পড়েছে।
কাস্টমস সুপার নাসির উদ্দিন জানান, সে সরকারি ভ্রমণ কর ফাঁকি দিয়ে ভারতীয় নাগরিক বিক্রম মজুমদারকে ভারতে পাঠনোর সময় কাস্টমস সিপাই আয়ুব আলীর হাতে ধরা পড়ে। পুলিশ ওহাবের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার জন্য কাস্টমস অফিসে আটকিয়ে রাখলে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার শর্তে ইমিগ্রেশন ওসি কামরুজ্জামান তাকে ছাড়িয়ে নিয়ে যায়। ভারতীয় নাগরিক বিক্রম মজুমদারের পাসপোর্ট নং জে-৬১৭৫৪৩৯। ভারতীয় নাগরিক বিক্রম মজুমদার জানান, তার নিকট থেকে কনস্টেবল ওহাব ভ্রমণ ট্যাক্সের জন্য ৩০০ টাকা এবং ইমিগ্রেশনে পাসপোর্টে সিল মারার জন্য ২০০ টাকা নিয়েছেন। এ ব্যাপারে ওসি কামরুজ্জামানের সাথে যোগাযোগ করা হলে তিনি ঘটনার সত্যতা শিকার করে কর ফাঁকির ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নিবেন বলে জানান।
