জেলার পলাশবাড়িতে বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সহ-সম্পাদক ও বুয়েট শাখার সাবেক সাধারণ সম্পাদক ব্লগার তন্ময় আহম্মেদ মুনকে হত্যার চেষ্টার অভিযোগে ৩ শিবির কর্মীকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃতরা হলেন, বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের ছাত্র ও নেত্রকোনার কেন্দুয়া উপজেলার দুল্লী গ্রামের আমিনুল ইসলাম (২৩), গাইবান্ধা সদর উপজেলার সাহাপাড়া ইউনিয়নের মিরপুর গ্রামের মোস্তফা মঞ্জিল (২৪) ও গোবিন্দগঞ্জ উপজেলার অভিরামপুর গ্রামের রবিউল ইসলাম (২২)।
গত ১০ আগস্ট রাতে তন্ময়কে পলাশবাড়ি সরকারি কলেজ মোড় এলাকায় ৯ জন অজ্ঞাত মুখোশধারী অতর্কিত হামলা করে কুপিয়ে আহত করে। বর্তমানে তিনি রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিত্সাধীন আছেন। তন্ময়ের দাবি, ব্লগে লেখালেখি ও শাহবাগের গণজাগরণ মঞ্চের সাথে সম্পৃক্ত থাকার কারণে শিবিরকর্মী-ক্যাডাররাই তার ওপর হামলা করেছে।
সাতক্ষীরায় শিবিরের দুই
নেতা-কর্মী গ্রেফতার
সাতক্ষীরা প্রতিনিধি জানান, হরতালে নাশকতা সৃষ্টি, সরকারি কাজে বাধাদান ও গাছ কেটে সড়ক অবরোধ করার অভিযোগে সাতক্ষীরার কালিগঞ্জ ও কলারোয়া থেকে ইসলামী ছাত্র শিবিরের দুই নেতা-কর্মীকে বৃহস্পতিবার রাতে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃতরা হলো—কালিগঞ্জ উপজেলা শিবিরের সাবেক সভাপতি রাইসুল ইসলাম রাসেল ও কলারোয়ার শিবির কর্মী সাইফুল ইসলাম ।
