উপজেলায় বাঁশের খুঁটিতে সাড়ে ৩ হাজার ফুট দূরে বিদ্যুত্ সংযোগ নিয়ে সেচ মটর চালানোর অভিযোগ করেছে। জানা গেছে, উপজেলার তারাপুর ইউনিয়নের মুছির বাসা মোড় থেকে রংপুর পল্লী বিদ্যুত্ সমিতির একটি খুঁটি থেকে সাড়ে ৩ হাজার ফুট দূরে বাঁশের খুঁটিতে সংযোগ নিয়ে দীর্ঘদিন ধরে সেচ ব্যবসা চালাচ্ছেন তাজুল ইসলাম। যা ৩/৪টি অতিরিক্ত সংযোগের সমপরিমাণ। গণ-চলাচলকারী সংযোগ সড়ক দিয়ে বাঁশের খুঁটির মাধ্যমে দীর্ঘ এ সংযোগ একদিকে যেমন অবৈধ, অন্যদিকে তেমনি ঝুঁকিপূর্ণ বলে মনে করছেন এলাকাবাসী। এব্যাপারে তাজুল ইসলামের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলে তাকে পাওয়া যায়নি। এলাকার ইউপি সদস্যসহ বিজ্ঞ মহল এ সংযোগকে অবৈধ সংযোগ বলে দাবি করে এর সঙ্গে পল্লী বিদ্যুত্ বিভাগের দুর্নীতিবাজ কর্মকর্তা ও তাজুল ইসলামের গোপন সখ্যতা রয়েছে বলে তারা মনে করেন। এ নিয়ে পল্লী বিদ্যুত্ সমিতি সুন্দরগঞ্জ ডিজিএমের সাথে যোগাযোগ করা হলে তাকে পাওয়া যায়নি।
