সুন্দরবনে ট্রলারসহ ৯ জেলে উদ্ধার

আপডেট : ২৪ আগস্ট ২০১৩, ২২:০০
সুন্দরবনের কটকায় বনদস্যু শিষ্য বাহিনীর আস্তানায় অভিযান চালিয়ে ৯ জেলেসহ ৫টি ফিশিং ট্রলার উদ্ধার করেছে কোস্টগার্ড ও বনবিভাগ। শুক্রবার দিনব্যাপী বনের খড়িরখাল এলাকা থেকে তাদের উদ্ধার করা হয়। কোস্টগার্ড জানায়, দস্যু গ্রুপটি মুক্তিপণের দাবিতে এ জেলেদের আটকে রেখেছিল। গোপন সংবাদের ভিত্তিতে কোস্টগার্ড ও বনরক্ষীদের যৌথ দল দস্যু গ্রুপটির আস্তানায় হানা দিলে তারা গহীন বনে পালিয়ে যায়। পরে বন্দী জেলেদের উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া জেলেদের বাড়ি বাগেরহাটের শরনখোলা ও পিরোজপুর এলাকায় বলে জানা গেছে।