ছিনতাইকারীর হাতে অটো চালক খুন

আপডেট : ২৪ আগস্ট ২০১৩, ২২:০০
দিনাজপুরে সংঘবদ্ধ ছিনতাইকারীদের হাতে গত শুক্রবার রাতে অটোবাইক চালক স্বপন কুমার সাহা (৩৬) খুন হয়েছে। পুলিশ মনিরুল, বাবু, রাশেদুল ও সাদেকুল নামে চার ছিনতাইকারীকে আটক করেছে। পুলিশ নিহত অটোবাইক চালকের লাশ উদ্ধার করেছে। চিরিরবন্দর থানার ওসি আব্দুর রহমান জানান, গত বৃহস্পতিবার রাতে ৪ ছিনতাইকারী দিনাজপুর শহরের সুইহারী থেকে দশমাইলে যাওয়ার নাম করে অটোবাইক চালক স্বপন কুমারকে হত্যা করে তার লাশ হেলেঞ্চাকুড়ি গ্রামের আখক্ষেতে রেখে অটোবাইক নিয়ে পালিয়ে যায়। এ ব্যাপারে কাহারোল থানায় একটি হত্যা মামলা করা হয়েছে।