দিনাজপুরে ইয়াসমিন ট্র্যাজেডি দিবস পালিত

আপডেট : ২৪ আগস্ট ২০১৩, ২২:০১
দিনাজপুরে ব্যাপক কর্মসূচীর মধ্যদিয়ে ১৮তম ইয়াসমিন ট্রাজেডি দিবস ও নারী নির্যাতন প্রতিরোধ দিবস পালিত হয়েছে। দিবসটি পালন উপলক্ষে গতকাল শনিবার দিনাজপুর ১০ মাইল ইয়াসমিন স্মৃতি পরিষদের উদ্যোগে পূর্ব সাদিপুর বিদ্যালয়ে এক শোক সভার আয়োজন করা হয়। স্মৃতি পরিষদের সভাপতি বজলুল করিম বাবলুর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন তত্কালীন ছাত্রনেতা ও ইয়াসমিন আন্দোলনের অন্যতম নায়ক ও বর্তমান দিনাজপুর-১ আসনের সংসদ সদস্য মনোরঞ্জন শীল গোপাল। এছাড়াও এমবিএসকে একটি শোক র্যালি বের করে। র্যালিটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে শেখ জাহাঙ্গীর কবর স্থানে ইয়াসমিনের কবর জিয়ারত করে। পরে একটি আলোচনা সভার আয়োজন করা হয়। আলোচনা সভায় দৈনিক উত্তর বাংলার নির্বাহী সম্পাদক ও দিনাজপুর জেলা লেখিকা সংঘের সভাপতি জিনাত রহমান প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন খালেদ মাহমুদ হোসেন, উপ-নির্বাহী কর্মকর্তা এমবিএসকে। এছাড়াও বক্তব্য রাখেন শাহিন আখতার পল্লী শ্রী, গোলাম কিবরিয়া, রুহুল আমীন, মুর্শেদা পারভিন মলি প্রমুখ। এছাড়াও পৃথক পৃথকভাবে পল্লী শ্রী, এডাব, বাংলাদেশ মহিলা পরিষদ, সিসিডিসহ বিভিন্ন সংগঠন দিবসটি ব্যাপক কর্মসূচী মধ্যদিয়ে পালন করে।