সীমান্তে ১১ জন গ্রেফতার

আপডেট : ২৪ আগস্ট ২০১৩, ২২:০২
বেনাপোলের পুটখালী ও দৌলতপুর সীমান্ত দিয়ে শনিবার ভোররাতে অবৈধ পথে ভারতে যাওয়ার সময় ১১ নারী-পুরুষকে আটক করেছে বিজিবি। আটককৃতদের বাড়ি খুলনা জেলার বিভিন্ন এলাকায়। ২৩ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল তায়েফ উল হক জানান, দালালরা অবৈধ পথে বেশ কিছু নারী-পুরুষকে ভারতে নিয়ে যাচ্ছে এ ধরনের গোপন সংবাদের ভিত্তিতে বিজিবি সদস্যরা পুটখালী ও দৌলতপুর সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে ১১ জন নারী-পুরুষকে আটক করতে সক্ষম হয়। এসময় তাদের সাথে থাকা দালাল চক্র পালিয়ে যায়। এদের মধ্যে ৮ জন পুরুষ ও ৩ জন মহিলা রয়েছে। আটককৃতদের বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়েছে।