চুরি করে তার শাস্তির খবর নিতে ধরা খেল এক চোর। ওই চোর তামা জাতীয় পদার্থ চুরি করেছিলেন। এ ঘটনা ঘটেছে যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায়।
ফ্লোরিডার দ্য ভলান্তিয়া কাউন্টি শেরিফের অফিস জানিয়েছে, ইলেক্ট্রিকের একটি দোকানে চাকরি করতো রেমন্ড ক্লিফটন নামের এক ব্যক্তি। এরপর সে তামা জাতীয় পদার্থ ভাঙ্গে এরকম একটি দোকানে গিয়ে জিজ্ঞাসা করে তামা চুরি নরহত্যার মতো অপরাধ কি না। এতে দোকানের কর্মচারীদের সন্দেহ হয় এবং তারা পুলিশে খবর দেয়। পুলিশ এসে তাকে জিজ্ঞাসাবাদ করে এবং গ্রেফতার করে। পুলিশ জানিয়েছে, সে প্রায় পাঁচ হাজার তিনশ মার্কিন ডলারের সমপরিমাণ মূল্যের তামা চুরি করে বিক্রি করেছে।
-ইউপিআই
