পোলা তো নয় যেন আগুনের গোলা - বহুল জনপ্রিয় এই ফোক গানের কথার মতো কোনো পোলাকে ‘আগুনের গোলা’ হতে দেখা গেছে কি না সন্দেহ। কিন্তু ভারতে এক ছেলে শিশুর সন্ধান পাওয়া গেছে যার শরীর দিয়ে আগুন বের হয়! ভারতের চিকিত্সকরা এর কারণ বের করার চেষ্টা করছেন। বাচ্চাটির বয়স তিন মাস। তার জন্মের মাত্র সপ্তাহখানেক পর তার মা তাকে রেখে একটু দূরে গিয়ে তাকিয়ে দেখেন সন্তানের হাটুর কাছে আগুন জ্বলছে! তিনি ছুটে এসে আগুন নিভিয়ে ফেলেন। কয়েকদিন পর বাইরে থেকে ফিরে এসে একই ঘটনা দেখতে পান। এভাবে তিন চারদিন তার শরীর থেকে আগুন জ্বলতে দেখা গেছে। -ইউপিআই
