বিএনপির বন্ধ রাখা প্রকল্প চালু করেছে বর্তমান সরকার

আপডেট : ২৪ আগস্ট ২০১৩, ২২:৪৭
পররাষ্ট্রমন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, ৯৬ সালে শেখ হাসিনা প্রধানমন্ত্রী থাকাকালীন গ্রামগঞ্জের যেসব কমিউনিটি ক্লিনিক চালু করেছিলেন, তা বেগম খালেদা জিয়া ক্ষমতায় এসে ঈর্ষান্বিত হয়ে বন্ধ করে দিয়েছিলেন। চাঁদপুরে ১৫০ মেগাওয়াট বিদ্যুত্ প্রকল্পটি বিএনপি স্থগিত করে রাখলেও শেখ হাসিনার সরকার আবার দায়িত্বে এসে তা চালু করে উত্পাদনমুখী করেছে। তিনি শনিবার দুপুরে চাঁদপুর সদর উপজেলার আশিকাটি ইউনিয়নের রালদিয়া ময়দানখোলা আবুল হোসেন শেখের বাড়িতে মহিলা সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা বলেন। ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি আ. রাজ্জাক ভুঁইয়ার সভাপতিত্বে আরো বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আলহাজ্ব আ. মান্নান মিয়াজী, সদর উপজেলা আ’লীগের সিনিয়র সহ-সভাপতি মো. শহীদ উল্যাহ মাস্টার, সাধারণ সম্পাদক আলী আরশ্বাদ মিয়াজী, সাবেক ছাত্রলীগ নেতা সেলিম মাল, আ’লীগ নেতা আলহাজ্ব বাদশা ভুঁইয়া প্রমুখ। এর আগে মন্ত্রী একই ইউনিয়নের হাপানিয়া ও সেনগাঁও গ্রামের পৃথক দু’টি মহিলা সমাবেশে বক্তব্য রাখেন।