রেলপথ চাই

আপডেট : ১৫ মে ২০১৯, ২২:০৬

নাটোর-সিংড়া-বগুড়া হয়ে রাজধানীর দিকে রেলপথ চাই। উত্তরবঙ্গের অতীব গুরুত্বপূর্ণ ও জনব্যস্ত  নাটোর-বগুড়া মহাসড়কে প্রায়ই ঘটছে দুর্ঘটনা। এই সড়কে অকালে ঝরে যাচ্ছে প্রাণ। নিরাপদে যাতায়াতের স্বার্থে মহাসড়কের পাশাপাশি রেলপথও দরকার। নাটোরের সিংড়া, বড়াইগ্রাম, গুরুদাসপুর এবং বগুড়ার নন্দীগ্রাম, শেরপুর, ধুনট, কাহালু উপজেলার হাজার হাজার মানুষ প্রতিদিন ঢাকা যায়। অথচ এই রুটে রেলপথ নাই। নিরাপদ যাতায়াতের জন্য এখানে সড়কের পাশাপশি রেলপথ দরকার। নাটোর-সিংড়া-বগুড়া সড়কে রেলপথ স্থাপনের জন্য সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি।

আবু জাফর সিদ্দিকী

শিক্ষার্থী, সিংড়া জি এ সরকারি কলেজ, নাটোর