মানবতার সেবা এবং রেকর্ড দুটোই করলেন নয় বছরের দুই স্কুল বালিকা। মেয়ের মধ্যে তারা উইংওয়াকিং রেকর্ডে গিনেস ওয়ার্ল্ড বুকে নাম লেখাতে যাচ্ছেন। একশ মাইল গতিবেগে তাদের যান চলে। এর আগে তাদের দাদা এবং ভাইও এই রেকর্ড করেছেন। সেদিক থেকে এই প্রতিযোগিতায় তারা তাদের পরিবারের তৃতীয় প্রজন্ম। খবর এনবিসি নিউজের।
দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত বন্ধু এলি ক্রসলির জন্য অর্থ সংগ্রহে উইওয়াকিং প্রতিযোগিতায় অংশ নেন ব্রিটেনের ফ্লেম ব্রেয়ার এবং রোজি পাওয়েল নামে নয় বছরের দুই বালিকা। সম্পর্কে তারা চাচাতো বোন। মাটি থেকে পাঁচশ ফুট উপরে ওঠেন তারা এবং একশ মাইল গতিবেগে তাদের যান চালান। রোজি পাওয়েল জানান, তারা সুপারউইমেনের ভূমিকা নিয়েছিলেন। আমাদের জন্য এটা ছিল অনেক আনন্দের। তবে প্রথমে আমরা কিছুটা হলেও নার্ভাস হয়ে পড়েছিলাম। এর আগে ফ্লেম ব্রেয়ারের ভাই টাইগার আট বছর বয়সে বিশ্ব রেকর্ড করেন। তাদের দাদা ভিক নরম্যান উইওয়াকিংয়ে মূল ভূমিকা পালন করেন। বালিকারা আশা করছেন, তাদের নাম গিনেস ওয়ার্ল্ড বুকে উঠবে। তবে গিনেস কর্তৃপক্ষ জানান, তারা যাচাই-বাছাই করবেন। ক্রসলি ডাচেনে মাসকিউলার ডিসট্রোফি রোগে ভুগছেন। ক্রসলির মা জানান, তার খুবই ভাল লাগছে যে তার মেয়ের জন্য এই বয়সী দুটি মেয়ে অর্থ সংগ্রহ করছেন এবং পাশাপাশি একটি রেকর্ড করছেন।
