আমেরিকান গালিভারের সঙ্গে হঠাত্ দেখা বিশ্বের ক্ষুদ্রতম মানবের

আপডেট : ২৪ আগস্ট ২০১৩, ২২:৫৪
যুক্তরাষ্ট্রের ‘গালিভার’ বলে পরিচিত জর্জ বেলের সঙ্গে সম্প্রতি লস এঞ্জেলেসে দেখা হলো বিশ্বের ক্ষুদ্রতম মানব গ্যাব্রিয়েল পিমেন্টেলের। যুক্তরাষ্ট্রের সবচে লম্বা মানুষ এবং বিশ্বের সবচে’ ক্ষুদ্র মানুষের সঙ্গে এই সাক্ষাত্পর্ব দেখতে ভীড় জমিয়েছিল শত শত মানুষ। লোকজন ভীষণ মজা করে তাদের সঙ্গে আড্ডা দেয়। এই দুই ব্যতিক্রমী মানুষও ভীষণ মজা পেয়েছিল তাদের প্রতি লোকজনের এমন কৌতুহল দেখে। আমেরিকার সেরা লম্বা মানুষ জর্জ বেলের উচ্চতা ৭ ফুট ৮ ইঞ্চি। অন্যদিকে বিশ্বের ক্ষুদ্রতম মানুষ পিমেন্টেলের উচ্চতা মাত্র ২ ফুট ৬ ইঞ্চি। ছবি কথা বলে! -হাফিংটন পোস্ট