++ সাত সকালে স্থানীয় পুলিশ স্টেশনে ফোন করলেন জন। অজ্ঞাত পরিচয় ব্যক্তি হিসেবে ফোন করে তিনি জানালেন, তার প্রতিবেশী স্টুয়ার্ট না কি দীর্ঘদিন ধরেই সবার চোখে ধুলো দিয়ে মারিজুয়ানা ও অন্যান্য মাদকের ব্যবসা করে আসছেন। বিশেষ করে আজকে তার কাছে পাকা খবর আছে যে, স্টুয়ার্টের বাড়ির সামনে জড়ো করে রাখা কাঠের গুড়িগুলোর মাঝেই বিশেষভাবে লুকিয়ে রাখা হয়েছে প্রচুর পরিমাণে মারিজুয়ানা ও অন্যান্য মাদক। জন আরও জানালেন, কাঠের গুড়ির মধ্যে এগুলো কীভাবে ঢোকানো হয়েছে এ বিষয়ে তিনি নিশ্চিত না হলেও তিনি স্টুয়ার্টকে এ বিষয়ে অন্য আরেকজনের সাথে আলাপ করতে শুনেছেন। জনের এই অভিযোগ পাওয়ার পর পরই তড়িত্ ব্যবস্থা গ্রহণ করা হলো পুলিশ সদর দপ্তরের পক্ষ থেকে। একজন উচ্চপদস্থ শেরিফ সহ চার-পাঁচজন কর্মকর্তা মুহূর্তেই হাজির হলেন স্টুয়ার্টের বাড়ির সামনে। প্রথমেই তারা বাড়ি ও তার আশপাশের বিভিন্ন স্থান তন্ন তন্ন করে অনুসন্ধান করলেন নিষিদ্ধ মাদকের খোঁজে। এরপর এসব স্থানে কোনো কিছু না পেয়ে শুরু হলো কাঠের গুড়ি তল্লাশি। বড় বড় করাত ও কুঠার দিয়ে গুড়িগুলো টুকরো টুকরো করা হলো। কিন্তু তাতেও কোনো কিছুর সন্ধান না পেয়ে অগত্যা স্টুয়ার্টের কাছে দুঃখ প্রকাশ করে চলে গেলেন শেরিফ। আর তারা চলে যাওয়ার পর পরই পূর্ব পরিচিত ও প্রাণের বন্ধু স্টুয়ার্টকে ফোন দিলেন জন। বললেন, ‘শুভ জন্মদিন বন্ধু। তোমার জন্মদিন উপলক্ষে একটু আগেই আমি পুলিশকে দিয়ে তোমার ফায়ারপ্লেসের জন্য লাকড়ি কাটিয়ে নিয়েছি। আশা করি এগুলো দিয়ে এ সপ্তাহের শীত তুমি ভালোই মোকাবেলা করতে পারবে!’
++ দুই বন্ধুর মধ্যে কথা হচ্ছে-
প্রথম বন্ধু :বোকার মতো অভিনয় করবি না। আমি বোকার মতো অভিনয় একদম সহ্য করতে পারি না।
দ্বিতীয় বন্ধু :আমি মোটেও অভিনয় করছি না!
