অনুশীলনী- ৩ (খ)
যোগ্যতাভিত্তিক প্রশ্ন ও উত্তর
বহু নির্বাচনী প্রশ্ন ও উত্তর
১। ১ জোড়া কোয়েলের দাম ১২০ টাকা। ১৪৪০ টাকায় কয়টি কোয়েল পাওয়া যাবে?
ক) ২৪টি খ) ২৮টি গ) ৩২টি ঘ) ৩৪টি
উত্তর: ক) ২৪টি
২। ২ কেজি ডালের দাম ৭০ টাকা হলে, ৫ কেজি ডালের দাম কীভাবে নির্ণয় করা যাবে?
ক) গুণ করে খ) ভাগ করে
গ) ঐকিক নিয়মে ঘ) বিয়োগ করে
উত্তর: গ) ঐকিক নিয়মে
৩। দুইটি সংখ্যার গুণফল ৮৯২৬২। একটি সংখ্যার ৪ গুণ ২৫৬ হলে, অপর সংখ্যা কোনটি?
ক) ২৪১ খ) ২৫১ গ) ২৬১ ঘ) ২৭১
উত্তর: (গ) ২৬১
৪। মাতার বয়স পুত্রের বয়সের ৪ গুণ। পুত্রের বয়স ৬ বছর হলে, মাতার বয়স কত?
ক) ২৪ খ) ২৭ গ) ২৯ ঘ) ৩৪
উত্তর: (ক) ২৪
৫। একটি পরিবারের ১০ জন লোকের ৪০ কেজি চাল ২৭ দিন চলে। কত জন লোকের ঐ চাল ৪৫ দিন চলবে?
ক) ৫ জন খ) ৬ জন গ) ১০ জন ঘ) ১২ জন
উত্তর: (খ) ৬ জন
৬। শ্রুতির খামারে ৩০০টি হাসের ১ মাসের খাদ্য ছিল। হঠাত্ কিছু হাস মারা যাওয়ায় উক্ত খাদ্যে দেড় মাস চলল। কয়টি হাস মারা গিয়েছিল?
ক) ২০০টি খ) ১০০টি গ) ৫০টি ঘ) ১৫০টি
উত্তর: (খ) ১০০টি
৭। একটি ড্রামে ৩ মন গম ধরে। এরূপ ১৫টি ড্রামে কত মণ গম ধরবে?
ক) ৩৫ খ) ৪৫ গ) ৫০ ঘ) ৫৫
উত্তর: (খ) ৪৫
৮। পিতা ও পুত্রের বয়সের পার্থক্য ৩০ বছর। পিতার বয়স ৫০ বছর হলে, পুত্রের বয়স কত?
ক) ১০ বছর খ) ২০ বছর
গ) ৩০ বছর ঘ) ৪০ বছর
উত্তর: (খ) ২০ বছর
৯। ১৫ জন লোক ১টি কাজ ১০ দিনে করতে পারে। লোকসংখ্যা দ্বিগুণ হলে, কাজটি করতে কতদিন লাগবে?
ক) ৫ দিন খ) ১০ দিন গ) ১৫ দিন ঘ) ২০দিন
উত্তর: (ক) ৫ দিন
১০। মাসুদ সাহেব এক মাসে আয় করেন ২৫,০০০ টাকা। সুতরাং এক বছরে আয় করেন-
ক) ১,২০,০০০ টাকা খ) ১,৮০,০০০ টাকা গ) ৩,০০,০০০ টাকা
ঘ) ৩,৬০,০০০ টাকা
উত্তর: (গ) ৩,০০,০০০ টাকা
সংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর
১। ১০টি খাতার দাম ৩০ টাকা হলে, ৮টি খাতার দাম কত?
উত্তর: ২৪ টাকা।
২। সরল অঙ্কে যোগ, বিয়োগ, গুণ ও ভাগের কাজ থাকলে কোনটির কাজ আগে করতে হয়?
উত্তর: ভাগ।
৩। কত মিলিয়নে এক বিলিয়ন?
উত্তর: ১০০০।
৪।ছয় অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা ও পাঁচ অঙ্কের বৃহত্তম সংখ্যার মধ্যে পার্থক্য কত?
উত্তর: ১।
৫।পাঁচ অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যার পরবর্তী সংখ্যাটি কত?
উত্তর: ৯৯৯৯।
৬।৫৪৬৯৩ সংখ্যাটিতে ৪ এর স্থানীয় মান কত?
উত্তর: সহস্য
৭।৫৯৬৪৮৩৬৭ সংখ্যাটিতে ৬ এর স্থানীয় মান কত?
উত্তর: লক্ষ।
৮। সরল অঙ্কে বন্ধনী প্রতীক ও গাণিতিক প্রক্রিয়া প্রতীক থাকলে সর্বপ্রথম কী করতে হয়?
উত্তর: সর্বপ্রথম প্রথম বন্ধনীযুক্ত প্রক্রিয়ার কাজ ক্রমানুসারে করতে হয়।
৯।ঐকিক নিয়ম কাকে বলে?
উত্তর: অনেকগুলো জিনিস থেকে প্রথমে একটি জিনিসের দাম বের করে যে পদ্ধতিতে সমস্যার সমাধান করা হয় তাকে ঐকিক নিয়ম বলে।
