এইচএসসি পরীক্ষার ব্যাংকিং ও বীমা

আপডেট : ২৫ আগস্ট ২০১৩, ১৯:৪০
জ্ঞানমূলক থেকে উদ্দীপক এবং উত্তর প্রিয় শিক্ষার্থীবৃন্দ, ব্যবসায় নীতি ও প্রয়োগ বিষয়ের দ্বিতীয় পত্রে ব্যাংকিং অংশে ব্যাংক ব্যবস্থার জ্ঞানমূলক প্রশ্নের উত্তর থেকে একটি উদ্দীপক তৈরী, উদ্দীপক থেকে গ ও ঘ নং প্রশ্ন তৈরী এবং উদ্দীপক থেকে উক্ত প্রশ্নের উত্তর বের করে কিভাবে উক্ত প্রশ্নের উত্তর সাজিয়ে উপস্থাপন করতে হবে তা নিম্নে আলোচনা করা হলো। জ্ঞানমূলক প্রশ্ন : বাংলাদেশ উন্নয়ন ব্যাংক কী ? জ্ঞানমূলক প্রশ্নের উত্তর : বাংলাদেশ শিল্প ব্যাংক এবং বাংলাদেশ শিল্প ঋণ সংস্থার সমন্বয়ে সরকারী ও বেসরকারী শিল্প খাতে স্বল্প, মধ্য এবং দীর্ঘ মেয়াদী ঋণ দান ছাড়াও স্বাভাবিক ব্যাংকের ন্যায় ব্যাংকিং কার্য সম্পাদনের লক্ষ্যে যে ব্যাংক গঠন করা হয় তাকে বাংলাদেশ উন্নয়ন ব্যাংক বলা হয়। জ্ঞানমূলক প্রশ্নের উত্তরের আলোকে উদ্দীপক : বাংলাদেশ শিল্প ব্যাংক এবং শিল্প ঋণ সংস্থার সমন্বয়ে নতুন নামে একটি ব্যাংক প্রতিষ্ঠা করা হয়। যা শিল্প খাতে ঋণ দান ছাড়াও অন্যান্য তালিকাভূক্ত ব্যাংকের ন্যায় ব্যাংকিং কার্যক্রম সম্পাদন করে। ক) অন-লাইন ব্যাংকিং কী ? খ) ক্ষুদ্র ও কুটির শিল্প ব্যাংক বলতে কি বুঝায় ? গ) উপরের উদ্দীপকে নতুন নামে প্রতিষ্ঠিত ব্যাংক বলতে কোন ব্যাংকের প্রতি ইঙ্গিত করা হয়েছে ? আলোচনা কর। ঘ) উদ্দীপকে অন্যান্য তালিকাভুক্ত ব্যাংক বলতে কোন ব্যাংকের যথার্থতা তুলে ধরা হয়েছে বলে তুমি মনে কর তোমার মতামত দাও। উদ্দীপকের ক নং প্রশ্নের উত্তর: অনলাইন ব্যাংকিং হলো কোন একক ব্যাংকের একাধিক শাখা বা একাধিক ব্যাংকের বিভিন্ন শাখার মধ্যে কম্পিউটার প্রযুক্তি নির্ভর একটা নের্টওয়ার্ক ব্যবস্থা। উদ্দীপকের খ নং প্রশ্নের উত্তর : যে বিশেষায়িত ব্যাংক দেশের ক্ষুদ্র ও কুটির শিল্পে আর্থিক সাহায্য ও প্রয়োজনীয় পরামর্শ প্রদানের জন্য গঠিত ও পরিচালিত হয় তাকে ক্ষুদ্র ও কুটির শিল্প ব্যাংক বলে। ক্ষুদ্র ও কুটির শিল্প ব্যাংক একটি বিশেষায়িত ব্যাংক। বিশেষ বিশেষ গোষ্ঠীকে বিশেষ করে ক্ষুদ্র ও কুটির শিল্প কাজে নিয়োজিত গোষ্ঠীকে দীর্ঘ ও মধ্য মেয়াদী ঋণ সুবিধা প্রদানের জন্য এই ব্যাংক প্রতিষ্ঠা করা হয়। তাছাড়া ক্ষুদ্র ও কুটির শিল্পের জন্য প্রোফাইল তৈরী, মূল্যায়ন ও প্রয়োজনীয় পরামর্শ প্রদান করাও এই ব্যাংকের কাজ। মোট কথা ক্ষুদ্র ও কুটির শিল্পের সম্প্রসারন ও উন্নয়নের লক্ষ্যে এই ব্যাংক সার্বিক সহযোগিতা প্রদান করে থাকে। উদ্দীপকের গ নং প্রশ্নের উত্তর : উদ্দীপকে নতুন নামে প্রতিষ্ঠিত ব্যাংক বলতে বাংলাদেশ উন্নয়ন ব্যাংকের প্রতি ইঙ্গিত করা হয়েছে। বাংলাদেশ শিল্প ব্যাংক এবং বাংলাদেশ শিল্প ঋণ সংস্থার সমন্বয়ে সরকারী ও বেসরকারী শিল্প খাতে স্বল্প, মধ্য এবং দীর্ঘমেয়াদী ঋণ দান ছাড়াও স্বাভাবিক ব্যাংকের ন্যায় ব্যাংকিং কার্য সম্পাদনের লক্ষ্যে যে ব্যাংক গঠন করা হয় তাকে বাংলাদেশ উন্নয়ন ব্যাংক বলা হয়। ১৯৭২ সালে মহামাণ্য রাষ্ট্রপতির পৃথক দুটি অধ্যাদেশ অনুযায়ী বাংলাদেশ শিল্প ব্যাংক এবং বাংলাদেশ শিল্প ঋণ সংস্থা নামে দুটি বিশেষায়িত ঋণদানকারী প্রতিষ্ঠান গঠন করা হয়। দুটির কাজ হলো শিল্প উন্নয়নের জন্য দীর্ঘমেয়াদী ঋণ দান করা । কিন্তু শিল্পের সম্পসারণ এবং উন্নয়নের জন্য ঋন দানের পাশাপাশি আমানতের পরিমাণ বৃদ্ধির জন্য সাধারণ তালিকাভুক্ত ব্যাংকের ন্যায় আমানত গ্রহণ এবং সুদ প্রদান সহ শিল্প উন্নয়নের জন্য ৩রা জানুয়ারি ২০১০ তারিখে সংসদে পাশকৃত আইনের মাধ্যমে একটি ব্যাংকের আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়। আর এই ব্যাংটির নাম বাংলাদেশ উন্নয়ন ব্যাংক। যা বাংলাদেশের ব্যাংকিং সেক্টরে একটি নতুন সংযোজন। উদ্দীপকের ঘ নং প্রশ্নের উত্তর : উদ্দীপকে অন্যান্য তালিকাভুক্ত ব্যাংক বলতে বাণিজ্যিক ব্যাংক এবং এর যথার্থতা তুলে ধরা হয়েছে। মুনাফা অর্জনের উদ্দেশ্যে যে ব্যাংক জনসাধারনের কাছ থেকে আমানত গ্রহণ করে, আমানতি অর্থের নিরাপত্তা বিধান করে এবং উক্ত আমানতি অর্থ থেকে একটি অংশ ঋণ দান করে তাকে বানিজ্যিক ব্যাংক বলে। সাধারণত বাণিজ্যিক ব্যাং সমূহ জনসাধারণের কাছ থেকে আমানত গ্রহণ করে উক্ত আমানতি অর্থের একটি অংশ মধ্যম এবং স্বল্প মেয়াদী খাতে বিনিয়োগ করে। বাংলাদেশ উন্নয়ন ব্যাংক স্বল্প, মধ্যম এবং দীর্ঘমেয়াদী খাতে শিল্প প্রতিষ্ঠানে ঋণদান করে থাকে। পাশাপাশি বৈদেশিক মুদ্র ক্রয়-বিক্রয়সহ আমদানি এবং রপ্তানিতে বাংলাদেশ উন্নয়ন ব্যাংক অন্যান্য তালিকাভুক্ত বাণিজ্যিক ব্যাংকের মত কাযক্রম সম্পাদন করে থাকে। উক্ত প্রতিষ্ঠান বেশির ভাগ ক্ষেত্রে দীর্ঘমেয়াদী ঋণ মঞ্জুর করলেও অন্যান্য তালিকাভুক্ত ব্যাংকের মত কার্য সম্পাদন করে বলে একে আমরা তালিকাভুক্ত বাণিজ্যিক ব্যাংক বলতে পারি।