বাংলাদেশে মাহিন্দ্রা টু হুইলার লিমিটেডের পণ্য বিক্রির কার্যক্রম উদ্বোধন করেছেন যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদের। উদ্বোধনকৃত পণ্যের মধ্যে রয়েছে দুটি মোটরসাইকেল প্যান্টেরো ও সেন্টুরো এবং দুটি স্কুটার রোডিও আর জেড ও ডিউরো ডি জেড। গত শনিবার রাতে রাজধানীর একটি হোটেলে যোগাযোগমন্ত্রী এর উদ্বোধন ঘোষণা করেন। মাহিন্দ্রা টু হুইলার এবং আফতাব অটোমোবাইলস (নাভানা গ্রুপের প্রতিষ্ঠান) এর যৌথ উদ্যোগে বাংলাদেশে এ মোটরসাইকেল ও স্কুটার বিক্রি করা হবে। অনুষ্ঠানে মাহিন্দ্রা গ্রুপ, নাভানা গ্রুপ ও আফতাব অটোমোবাইলসের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
মাহিন্দ্রা টু হুইলারসের জোনাল বিজনেস ম্যানেজার গাজনান উমারকার উদ্বোধনী অনুষ্ঠানে বলেন, মাহিন্দ্রা টু হুইলার ভোক্তাকেন্দি ক প্রযুক্তিনির্ভর কোম্পানি। মাহিন্দ্রা সেন্টুরোর রয়েছে মোটরগাড়ীর মত রিমোট কি, এন্টিথেফট লক সিস্টেম এবং অটোমেটিক সার্ভিস রিমাইন্ডার। আর মাহিন্দ্রা প্যান্টেরোর রয়েছে ডিজিটাল ড্যাশবোর্ড, এলইডি ব্যাকলাইট, হ্যান্ডলবার চোকিং, ১৩ দশমিক ৭ লিটার ধারণ ক্ষমতা সম্পন্ন ফুয়েল ট্যাংক। আশা করছি বাংলাদেশের ভোক্তাদের কাছে আমাদের পণ্য গ্রহণযোগ্য হবে। নাভানা গ্রুপের সিনিয়র ভাইস চেয়ারম্যান সাইফুল ইসলাম বলেন, দেশজুড়ে আমাদের ডিলার নেটওয়ার্ক, শোরুম এবং সার্ভিস সেন্টারের মাধ্যমে সর্বোচ্চ বিক্রয়োত্তর সেবা এবং স্পেয়ার পার্টসের সহজলভ্যতা নিশ্চিত করবো।
