সদর উপজেলার আওলিয়াপুর ইউনিয়নের মাদারগঞ্জ গ্রামের শ্রী শ্রী রসিক রায় জিও মন্দিরে হামলা, প্রতিমা ভাঙচুর, অগ্নিসংযোগ ও লুটপাটের ঘটনার প্রতিবাদে মানববন্ধন করেছে ইসকন ধর্মের অনুসারীরা। গতকাল রবিবার বেলা সাড়ে ১২ টায় শহরের চৌরাস্তায় এই মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। এ সময় বক্তব্য দেন গড়েয়া ইসকনের অধ্যক্ষ পুষ্প শীলাসহ অনেকে। পরে ভক্তরা সন্ত্রাসীদের গ্রেফতারের দাবিতে শহরে একটি বিক্ষোভ মিছিল বের করে। উল্লেখ্য যে, বুধবার রাতে মন্দিরে স্থানীয় সনাতন ধর্মাবলম্বীর চিহ্নিত সন্ত্রাসীরা দেশীয় অস্ত্র ও লাঠিসোটা নিয়ে সংঘবদ্ধ হয়ে পেট্রোল ঢেলে পর্যায়ক্রমে মন্দিরের ৪টি ঘরে আগুন ধরিয়ে দেয়।
