নাগেশ্বরীতে পেশা বদলাচ্ছে মৃিশল্পীরা

আপডেট : ২৫ আগস্ট ২০১৩, ২১:০৬
নাগেশ্বরীতে শিল্প নৈপুণ্য হারিয়ে বিলুপ্তির পথে মৃিশল্প। মৃিশল্পীরা ছেড়ে দিচ্ছেন এ পেশা। নাড়ীর টানে যারা এখনো এ পেশা ছাড়তে পারেননি তাদের কপাল পুড়ছে। আগে গ্রামীণ অর্থনৈতিক ভিত্তিতে গড়ে উঠা এ শিল্পকে ঘিরে উপজেলার ৫ শতাধিক পরিবার জীবিকা নির্বাহ করে আসলেও সংসারে স্বচ্ছলতা আনতে বর্তমানে অনেকে বেছে নিয়েছেন অন্য পেশা। কারণ হিসেবে তারা জানায় মৃিশল্প এক সময় গ্রামীণ মানুষের নিত্যপ্রয়োজনীয় আসবাবপত্রের যোগান দিয়ে আসলেও বর্তমানে আধুনিকতার ছোঁয়ায় এর চাহিদা কমে গেছে। জায়গা করে নিয়েছে প্লাস্টিকের সামগ্রি। বাধ্য হয়ে প্রথিতযশা ও নন্দিত এ শিল্পকে আঁকড়ে ধরে জীবিকা নির্বাহের চিন্তা তাদের ছাড়তে হয়েছে। নাড়ীর টানে ও মায়ায় পড়ে যারা ছাড়তে পারেননি কেবল তারাই ধরে আছেন এ পেশা। বল্লভের খাষ ইউনিয়নের গাবতলা কুমার পাড়ার খগেন পাল জানান তাদের অবস্থা ভালো নেই, বাপদাদার পেশা ছাড়তে পারেননি বলে ধরে আছেন। আগে আসবাব তৈরির মাটি সচারচর পাওয়া গেলেও এখন তা পাওয়া যায় না। তাছাড়া বাজারে চাহিদা কম, উত্পাদন খরচ বেশি, লাভ কম হওয়ায় তাদের দুর্দিন চলছে।