সিরাজদিখানে শবনম কোল্ডস্টোরেজের কাছে আলু চাষীদের পাওনা টাকা পরিশোধের দাবিতে মানববন্ধন, বিক্ষোভ সমাবেশ ও সাংবাদিক সম্মেলন করেছেন কৃষকরা। গতকাল রবিবার দুপুরে সিরাজদিখান উপজেলা অডিটরিয়ামে সম্মেলনে বক্তব্য রাখেন রসুনিয়া ইউপি চেয়ারম্যান ইকবাল হোসেন চোকদার, আলু চাষী আমির হোসেন শিকদার, প্রান্তিক আলু চাষী সমরেশ দাস, অধ্যাপক গিয়াস উদ্দিন ও অ্যাডভোকেট আবু সাঈদ। বক্তারা বলেন, ৪ কোটি টাকা পরিশোধ না করে কোল্ডস্টোরেজের মালিক উল্টো কৃষকদেরকে নানাভাবে হয়রানি করছে।
