গাজীপুরে উন্নয়ন বৈষম্যের প্রতিবাদে মানববন্ধন

আপডেট : ২৫ আগস্ট ২০১৩, ২১:১৪
গাজীপুর সদর উপজেলার মির্জাপুর ইউনিয়নবাসীর প্রতি বিমাতাসুলভ আচরণ ও উন্নয়ন কাজে বৈষম্যের প্রতিবাদে গাজীপুর-৩ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট রহমত আলীর বিরুদ্ধে মানববন্ধন করেছে ওই ইউনিয়নের বাসিন্দারা। উন্নয়ন বঞ্চিত ইউনিয়নবাসীর ব্যানারে গত শনিবার ভাওয়াল মির্জাপুর-রাজেন্দ্রপুর -বাংলাবাজার সড়কে ঘটাতলী এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে অংশ নেন অধ্যাপক এনামুল হক, দানেশ সিকদার, মনিরুজ্জামান মনির, আক্তারুজ্জামান, অ্যাডভোকেট বিল্লাল হোসেন, সেলিম হোসেন, সামসুল আলম, আব্দুল মোতালেব, মজিবুর রহমান মেম্বার, আবুল কাশেম, আমিনুল ইসলাম বরকতসহ এলাকাবাসী।