মতলবে বরের পলায়ন দুলাভাই শ্রীঘরে

আপডেট : ২৫ আগস্ট ২০১৩, ২১:১৬
মতলব পৌরসভার উদ্দমদী গ্রামে বিয়ে করতে এসে বর মাসুদ (২৬) বিয়ের আসর থেকে পালিয়েছে ও বরের দুলাভাই ইউনুছ গাজীকে ভ্রাম্যমাণ আদালত ১ হাজার টাকা জরিমানা ও ১ মাসের জেল প্রদান করে। জানা যায়, উদ্দমদী গ্রামের ইসমাইল প্রধানের মেয়ে ও মতলবগঞ্জ পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণীর ছাত্রী নিপার (১৪) সাথে একই গ্রামের ফজলুর রহমানের ছেলে মাসুদের সাথে শুক্রবার রাতে বিয়ের দিন ধার্য হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা সফিকুল ইসলাম বাল্যবিয়ের বিষয়টি জানতে পেরে ঘটনাস্থলে উপস্থিত হয়ে বিয়ের কার্যক্রম বন্ধ করে দেন। এ সময় বর পালিয়ে গেলেও ঘটনাস্থল থেকে পুলিশ বরের দুলাভাই ইউনুছ গাজীকে আটক এবং বাল্যবিয়ে দেয়ার কারণে তাকে জেল ও জরিমানা প্রদান করে।