পাঁচ মাস পর আই ফোন উদ্ধার

আপডেট : ২৫ আগস্ট ২০১৩, ২১:১৭
মানিকগঞ্জ প্রতিনিধি এ কে আজাদের Apple 3gs 32 আই ফোন গত ৬ মার্চ হারিয়ে গেলে সদর থানায় জিডি করা হয়। প্রযুক্তিগত সুবিধা থাকার পরও সেটটি উদ্ধার না হওয়ায় পুলিশ সুপার বিধান ত্রিপুরাকে জানানো হয়। তিনি ডিবির এস.আই গাজী মিজানুর রহমানকে দায়িত্ব দেন। এস.আই মিজানুর ঢাকা রেঞ্জের অতিরিক্ত ডি.আই.জি মোহাম্মদ আলী মিয়ার সহযোগিতায় গত ২১ আগস্ট ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জ থেকে এ্যানী (৩০) নামের এক যুবককে আটক করে ফোনটি উদ্ধার করেন।