গত শনিবার মনোহরদী উপজেলা সদর বাজারে কলেজের গলিতে নির্মাণাধীন তিনতলা ভবনের ছাদ থেকে মালিক জসিমউদ্দিন (৪৫) পড়ে গিয়ে মারা যায়। জানা যায়, ছাদ থেকে পড়ে গিয়ে মারাত্মকভাবে আহত হলে মনোহরদী উপজেলা হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিত্সক তাকে ঢাকা মেডিক্যালে পাঠিয়ে দেন। চিকিত্সাধীন অবস্থায় সে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে মারা যান। এদিকে জসিমউদ্দিনের নির্মাণাধীন বাড়ির ছাদ হতে গত শনিবার সন্ধ্যায় হাত বাঁধা অবস্থায় শিউলি (২২) নামে এক কিশোরীকে উদ্ধার করেছে মনোহরদী থানা পুলিশ। এলাকাবাসী জানায়, নির্মাণাধীন এ ভবনে দীর্ঘদিন ধরে এলাকার মাদকাসক্ত ও সন্ত্রাসীদের আড্ডা চলছে। মনোহরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মামুনুর রশিদ মন্ডল জানান, জসিমউদ্দিনের ছাদ থেকে পড়ে যাওয়ার কারণ অনুসন্ধান করা হচ্ছে।
