লোহাগাড়া ও শাহজাদপুরে পানিতে ডুবে তিন শিশুর প্রাণহানি

আপডেট : ২৫ আগস্ট ২০১৩, ২১:১৮
গত শনিবার চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার পদুয়া ইউনিয়নের পশ্চিম বাগমুয়ায় ২ শিশু ও সিরাজগঞ্জের শাহজাদপুরের চরাঞ্চলে ১ শিশুসহ তিনজন পানিতে ডুবে মারা যায়। খবর ইত্তেফাক উপজেলা সংবাদদাতাদের পাঠানো। লোহাগাড়া (চট্টগ্রাম) সংবাদাতা চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার পদুয়া ইউনিয়নের পশ্চিম বাগমুয়ায় গত শনিবার দুপুরে মোস্তাক আহমেদের ছেলে সাদমাম আহমদ সায়েম (৭) এবং মোস্তাফিজুর রহমানের ছেলে ইসফাত জাহান শাহিন (৯) পুকুরে ডুবে মারা যায়। দুই শিশু বাড়ির পাশের পুকুরে গোসল করতে গিয়ে পানিতে ডুবে মারা মারা। স্বজনরা তাদেরকে মৃত অবস্থায় পুকুর থেকে উদ্ধার করে। শাহজাদপুর (সিরাজগঞ্জ) সংবাদদাতা সিরাজগঞ্জের শাহজাদপুরের প্রত্যন্ত চরাঞ্চলে গত শনিবার সাঁকো থেকে পড়ে গিয়ে খালের পানিতে ডুবে সিফাত আলী (৫) নামে এক শিশু মারা যায়। সে শাহজাদপুর উপজেলার বানতিয়ার গ্রামের আব্দুল জলিলের ছেলে। পড়ে যাওয়ার আধা ঘণ্টা পর খালের পানিতে লাশ ভেসে উঠলে এলাকাবাসী উদ্ধার করে।