কিশোরগঞ্জের কটিয়াদীতে নাজমুল (১০) পিতা সুলতান, মাতা নার্গিস, নামের একটি ছেলে পাওয়া গেছে। সে তার বাবা-মার নাম বলতে পারলেও থানা জেলার নাম বলতে পারে না। তবে গ্রামের নাম সিদলা ও পিতা রিক্সাচালক বলে জানায়। ছেলেটি গত ২০ আগস্ট রেল গাড়িতে কটিয়াদী উপজেলার গচিহাটা স্টেশনে নেমে পায়ে হেঁটে করগাঁও গ্রামে যায়। সন্ধ্যার পর সে কান্নাকাটি শুরু করলে তাকে করগাঁও ইউনিয়নের হবি মিয়ার জিম্মায় রাখা হয়। সন্ধান প্রার্থীকে নিম্ন ঠিকানায় যোগাযোগ করতে অনুরোধ করা হয়েছে। ঠিকানা: রফিকুল হক আফরোজ, চেয়ারম্যান, করগাঁও ইউনিয়ন, উপজেলা কটিয়াদী, জেলা কিশোরগঞ্জ। মোবাইল নাম্বার : ০১৯১৫৯৯৭৫৪৭।
