পটুয়াখালীতে যুবলীগের মানববন্ধন

আপডেট : ২৫ আগস্ট ২০১৩, ২১:১৮
ঢাকার পল্টনে শেখ হাসিনাকে হত্যার উদ্দেশ্যে ২১ আগস্টের গ্রেনেড হামলাকারীদের বিচার দাবিতে গতকাল রবিবার সকালে পটুয়াখালী প্রেসক্লাবের সামনে জেলা যুবলীগ মানববন্ধন কর্মসূচি পালন করে। জেলা আওয়ামী লীগ, থানা আওয়ামী লীগ, শহর আওয়ামী লীগ ও ছাত্রলীগ এই কর্মসূচির সাথে একাত্মতা প্রকাশ করে। জেলা যুবলীগের আহবায়ক আরিফুজ্জামান রনির সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব কাজী আলমগীর, থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো. ফোরকান সিকদার, শহর আওয়ামী লীগের সভাপতি মো. শাহজালাল খান, জেলা যুবলীগের যুগ্ম আহবায়ক অ্যাডভোকেট শহীদুল ইসলাম, শফিকুল ইসলাম শফিক, জেলা ছাত্রলীগ নেতা ওমর ফারুক ভুঁইয়া, রিফাত হাসান সজীব, পটুয়াখালী সরকারি কলেজ শাখা ছাত্রলীগের সভাপতি মো. সিদ্দিকুর রহমান প্রমুখ।