চার মহানগরের কমিশনারসহ পুলিশের ১৪ পদে রদবদল

আপডেট : ২৫ আগস্ট ২০১৩, ২২:৫৬
চার মহানগরীর কমিশনারসহ পুলিশের শীর্ষ পর্যায়ের ১৪টি পদে রদবদল হয়েছে। গতকাল রবিবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে এই বদলির আদেশ দেয়া হয়। প্রজ্ঞাপনে খুলনার কমিশনার মো. শফিকুর রহমানকে চট্টগ্রামে পাঠানো হয়েছে। বরিশালের কমিশনার মো. শামসুদ্দিনকে পাঠানো হয়েছে খুলনায় একই সাথে বরিশালের কমিশনার হিসেবে পাঠানো হয়েছে সিআইডিতে কর্মরত উপ মহাপরিদর্শক (ডিআইজি) শৈবাল কান্তি চৌধুরীকে। অপর দিকে রাজশাহীর কমিশনার এস এম মনির-উজ জামানকে খুলনা বেঞ্জের ডিআইজি করা হয়েছে।