কারামুক্তির তিনদিন পর মিসরের সাবেক প্রেসিডেন্ট হোসনি মোবারককে ক্ষমতায় থাকাকালে তার বিরুদ্ধে আন্দোলনকারীদের হত্যার উস্কানি দেয়ার অভিযোগের মুখোমুখি হওয়ার জন্য গতকাল রবিবার ফের আদালতে হাজির করা হয়। ২০১১ সালে তিনি বিক্ষোভকারীদের হত্যায় উস্কানি দেন বলে অভিযোগ আনা হয়।
বৃহস্পতিবার কারাগার থেকে ছাড়া পেলেও মোবারক গৃহবন্দি অবস্থায় দিন কাটাচ্ছেন। গতকাল সরাসরি সম্প্রচারিত টেলিভিশনের ফুটেজে ৮৫ বছর বয়সী মোবারককে তার দুই পুত্র, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী, নিরাপত্তা বাহিনীর ছয় প্রধান কর্মকর্তার সঙ্গে আসামীদের ‘খাঁচার’ মধ্যে দেখা যায়। এর আগে তাকে একটি হেলিকপ্টারে করে কড়া নিরাপত্তা বেষ্টনির মধ্যে আদালতে আনা হয়। খবর বিবিসির।
