রামু-উখিয়ায় বৌদ্ধ বিহারে হামলায় ৭ মামলার চার্জশিট চূড়ান্ত

আপডেট : ২৫ আগস্ট ২০১৩, ২৩:১১
জেলায় গত বছর রামু ও উখিয়ায় বৌদ্ধ বিহার ও বসতিতে হামলার ঘটনায় ৭টি মামলার চার্জশিট চূড়ান্ত হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ৩ সেপ্টেম্বর কক্সবাজার সফরের আগেই আগামী ২-১ দিনে মধ্যে এসব চার্জশিট আদালতে দাখিল করবে পুলিশ। পুনর্নির্মিত বিহার উদ্বোধন করতে প্রধানমন্ত্রী এ সফরে আসছেন বলে জানা গেছে। কক্সবাজারের পুলিশ সুপার মোহাম্মদ আজাদ মিয়া ও অতিরিক্ত পুলিশ সুপার বাবুল আক্তার বলেন, ২-১ দিনের মধ্যেই এ ৭টি মামলার চার্জশিট আদালতে দাখিল করা হবে। এর মধ্যে কক্সবাজার সদরের ২টি, টেকনাফের ২টি, উখিয়ার ২টি এবং রামুর ১টি মামলা রয়েছে। এতে ৩৩৪ জনকে আসামি করা হয়েছে। আটক রয়েছে ১৬৭ জন। উল্লেখ্য, ২০১২ সালের ২৯ ও ৩০ সেপ্টেম্বর রামু, টেকনাফ ও উখিয়ার অন্তত ৩০টি বৌদ্ধ বিহার ও বসতবাড়িতে হামলা করে একদল ধর্মীয় উগ্রপন্থী। এসব হামলার ঘটনায় পুলিশ বাদী হয়ে ১৯টি মামলা দায়ের করে।