পার্বতীপুরে অস্ত্রসহ তিনজন আটক

আপডেট : ২৫ আগস্ট ২০১৩, ২৩:১১
জেলার পার্বতীপুরে খেলনা পিস্তল ও দেশীয় অস্ত্রসহ এক পুলিশ পরিদর্শকের জামাতাসহ ৩ জনকে আটক করা হয়েছে। গত শনিবার রাতে পার্বতীপুর-সৈয়দপুর সড়কের কিশোর মল্লিক নামক স্থান থেকে টহলরত পুলিশ তাদের আটক করে। পুলিশ জানায়, আটককৃতরা ওই সড়কে ডাকাতির জন্য প্রস্তুতি নিচ্ছিল। এসময় টহলরত পুলিশ তাদের হাতে নাতে ধরে ফেলে। এদের মধ্যে শরিফুল ইসলাম রংপুর ডিআইজি অফিসে কর্মরত পুলিশ পরিদর্শক মজিবর রহমানের জামাতা। পার্বতীপুর থানার অফিসার্স ইনচার্জ এ ঘটনার সত্যতা স্বীকার করেছেন।