আজকের রাশিফল

আপডেট : ২৬ আগস্ট ২০১৩, ১৯:৩০
আজ ১২ ভাদ্র, ১৪২০ বঙ্গাব্দ এবং ১৯ শাওয়াল, ১৪৩৪ হিজরি। নৈসর্গিক রাশিচক্রে রবি আজ কন্যা রাশিতে অবস্থান করছে। আজ সূর্যোদয় ৫-৪৮ মিনিটে এবং সূর্যাস্ত ৬-২৭ মিনিটে। আজ যদি আপনার জন্মদিন হয় তবে পাশ্চাত্য জ্যোতিষে আপনি কন্যা রাশির জাতক/জাতিকা। আপনার জন্মসংখ্যা ৯। আপনার ওপর প্রভাবকারী গ্রহ মঙ্গল ও বুধ। আপনার শুভসংখ্যা ৫ ও ৯ । শুভবার মঙ্গল ও বুধবার । শুভ রত্ন রক্তপ্রবাল ও পান্না। প্রকৃতিগতভাবে আপনি: উদ্যোগী ও সাহসী। সেইসাথে সাবধানী ও কৌশলী। নিজের বক্তব্য সুন্দরভাবে প্রকাশ করতে পারেন। অন্যকে প্রভাবিত করতে পারেন। নেতৃত্বের গুণাবলী আছে আপনার মধ্যে। সহজে সরাসরি বিরোধে জড়ান না। আপনার মেধা যে কোন বিষয়ের গভীরে যেতে সহায়তা করে। আর সময়মত সিদ্ধান্তে পৌঁছাতে কোনো অসুবিধা হয় না। মধ্যস্থতাকারীর ভূমিকা গ্রহণে আগ্রহ আপনাকে অনেক ঝামেলায় ফেলতে পারে। জন্মগ্রহণকারী বিশিষ্ট ব্যক্তিত্ব: প্রেসিডেন্ট লিন্ডন বিজনসন, কথাশিল্পী থিওজের ড্রেইজার, দার্শনিক ফ্রেডরিক হেগেল, ইরা লেভিন, বিজ্ঞানী কার্লবুশ, তনিমা হামিদ, অতুল্য ঘোষ। দ্বাদশ রাশির পূর্বাভাস মেষ রাশি ২১ মার্চ-২০ এপ্রিল\ কোনো কারণে মানসিক উদ্বেগ বৃদ্ধি পেতে পারে। কাজকর্মে অগ্রগতি আশা করা যায়। প্রাপ্তি যোগ আছে। গৃহে কোনো শুভ অনুষ্ঠান হতে পারে। আর্থিক দিক ব্যয়বহুল হওয়ার আশংকা আছে। শত্রুপক্ষের তত্পরতা বৃদ্ধি পেতে পারে। বৃষ রাশি ২১ এপ্রিল-২০ মে\ ব্যবসায়িক দিক ভালো যেতে পারে। পাওনা টাকা আদায়ের চেষ্টা জোরদার করুন। ধর্মীয় আধ্যাত্মিক কাজে আগ্রহ দেখা দিতে পারে। কোনো বন্ধুর দ্বারা উপকৃত হতে পারেন। রোমান্টিক প্রস্তাবে সাড়া পেতে পারেন। যাত্রা ও যোগাযোগ শুভ। মিথুন রাশি ২১ মে-২০ জুন\ ব্যবসায়িক দিক ভালো যাবে। চঞ্চলতা কমাতে চেষ্টা করুন। লেনদেনে সতর্কতা অবলম্বন করার চেষ্টা করুন। কেউ আজ আপনাকে প্রতারিত করার চেষ্টা করবে। দাম্পত্য কলহ এড়িয়ে চলার চেষ্টা করুন। তথ্যগত বিভ্রান্তি দেখা দিতে পারে। কর্কট রাশি ২১ জুন-২০ জুলাই\ পারিবারিক পরিবেশ অনুকূল থাকবে। শারীরিক অসুস্থতাকে অবহেলা করা ঠিক হবে না। কাজকর্মে কারো সহানুভূতি ও সহযোগিতা পাবেন। ব্যবসায়িক দিক ভালো যাবে। বিদ্যার্থীদের জন্য দিনটি শুভ নয়। রোমান্টিক বিষয়াদিতে সতর্ক থাকুন । সিংহ রাশি ২১ জুলাই-২১ আগস্ট\ পারিবারিক পরিবেশ খুব একটা অনুকূল থাকবে না। সাংসারিক কোনো ঝামেলা দেখা দিতে পারে। ধর্ম ও আধ্যাতিকতার প্রতি অনুরাগ দেখা দিতে পারে। আর্থিক লেনদেনে সতর্ক থাকলে ভালো করবেন। কেউ আজ আপনাকে প্রতারিত করার চেষ্টা করতে পারে। রোমান্স শুভ নয়। কন্যা রাশি ২২ আগস্ট-২২ সেপ্টেম্বর\ শরীর খুব একটা ভালো যাবে না। পেটের পীড়ায় ভুগতে পারেন। কাজকর্মে কোনো বন্ধুর সহযোগিতা পেতে পারেন। নিজের কর্তব্য সম্পর্কে সচেতন থাকলে ভালো করবেন। আর্থিক দিক কিছুটা ব্যয়বহুল হওয়ার আশংকা আছে। প্রত্যাশিত কাজে সাফল্যের সম্ভাবনা আছে। তুলা রাশি ২৩ সেপ্টেম্বর-২২ অক্টোবর\ কোনো গুরুত্বপূর্ণ কাজে বাইরে যাওয়ার সম্ভাবনা আছে। ব্যবসায়িক ব্যাপারে বিশেষ সতর্কতা অবলম্বন করুন। রোমান্টিক বিষয়াদিতে সতর্ক থাকুন। আর্থিক দিক ব্যয়বহুল হবে। সন্তানের কোনো ব্যাপারে উদ্বেগ দেখা দিতে পারে। যোগাযোগ শুভ। বৃশ্চিক রাশি ২৩ অক্টোবর-২১ নভেম্বর\ ভ্রমণ আনন্দদায়ক হতে পারে। কোনো বন্ধুর দ্বারা উপকৃত হতে পারেন। মাতৃস্বাস্থ্য ভালো যাবে। ব্যয় বৃদ্ধির আশংকা আছে। বিলাস দ্রব্য কেনাকাটা হতে পারে। কেউ আজ আপনার সরলতার সুযোগ নিতে পারে। ধনু রাশি ২২ নভেম্বর-২০ ডিসেম্বর\ ব্যবসায়িক দিক ভালো যাবে। আর্থিক দিক মোটামুটি শুভ সম্ভাবনাময়। দাম্পত্য পরিবেশ অনুকূল থাকবে। কোনো বন্ধু আজ আপনাকে সহযোগিতা করতে পারে। কলহ-বিবাদ এড়িয়ে চলতে পারলে ভালো করবেন। সামগ্রিকভাবে কর্মপরিবেশ অনুকূল থাকবে । মকর রাশি ২১ ডিসেম্বর-১৯ জানুয়ারি\ ঠিকাদার ও সরবরাহকারীদের জন্য দিনটি শুভ সম্ভাবনাময়। ব্যবসায় লাভবান হতে পারেন। তবে ঝুঁকিপূর্ণ বিনিয়োগ না করলেই ভালো করবেন। ওয়ারিশি সম্পক্তির ব্যাপারে কোনো সুরাহা হতে পারে। চাকরিজীবীদের জন্য দিনটি মিশ্র সম্ভাবনাময়। ব্যস্ততা বৃদ্ধি পেতে পারে। কুম্ভ রাশি ২০ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি\ আর্থিক দিক ভালো যাবে। পেশাগত ক্ষেত্রে সুনাম ও সাফল্য লাভের সম্ভাবনা আছে। তবে তাতে আত্মতৃপ্তির খুব একটা সুযোগ নেই। ব্যয় বৃদ্ধির আশংকা আছে। অসমাপ্ত কাজ শেষ করতে পারবেন। রোমান্স ও বিনোদন শুভ। মীন রাশি ১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ\ তর্ক-বিতর্ক এড়িয়ে চলুন। অন্যথায় কর্মস্থলে কোনো সমস্যার উদ্ভব হতে পারে। শরীর খুব একটা ভালো যাবে না। যানবাহন ও যন্ত্রপাতি ব্যবহারে সতর্ক থাকুন। কেউ আজ আপনার ক্ষতি করার চেষ্টা করতে পারে। ভ্রমণ আনন্দদায়ক হতে পারে।