নোটিশ বোর্ড

আপডেট : ২৬ আগস্ট ২০১৩, ১৯:৪২
ড্রেসলাইন ফ্যাশন হাউস ড্রেসলাইন নতুন একটি পোশাক এনেছে। এটি একটি স্টাইল ড্রেস। ড্রেসটির ওড়না নেটের আর সেলোয়ার হচ্ছে সিল্কের। থ্রি-পিসটি পাওয়া যাবে বসুন্ধরা মার্কেটের দোতলায় ড্রেসলাইনের নিজস্ব শো-রুমসহ দেশের বিভিন্ন আউটলেটে। ড্রিমি ওয়েডিংয়ে প্যাকেজ ড্রিমি ওয়েডিং বিয়ের ছবি তোলা ও উত্সব আয়োজনে বিশেষ প্যাকেজ দিচ্ছে। জনপ্রিয় ফটোগ্রাফার রিপন খানের সার্বিক তত্ত্বাবধানে বিয়ের এই মৌসুমে যাবতীয় ফটোগ্রাফি ও উত্সব আয়োজনের ব্যবস্থা করছে ড্রিমি ওয়েডিং। এসব প্যাকেজে বিয়ে, বৌভাত, গায়ে হলুদ অনুষ্ঠানের ছবি তোলা ও মঞ্চ সাজাতে বিশেষ ছাড় দিচ্ছে ড্রিমি ওয়েডিং। যোগাযোগ :০১৯১১৩৬৮২১৭। ¬বিয়ের সাজ ও যত্ন বিয়ের কনের সাজ ও যত্নে ক্লিওপেট্রা বিউটি স্যালন এবং হারমনি স্পা দিচ্ছে বিভিন্ন ধরনের প্রি ও পোস্ট ব্রাইডাল প্যাকেজ। ক্লিওপেট্রা স্যালনে ৪ হাজার টাকা থেকে শুরু করে ২০ হাজার টাকায় যে কেউ তার সাধ ও সাধ্যের মধ্যে পচ্ছন্দানুযায়ী বিয়ের সাজের প্যাকেজ বেছে নিতে পারবে। মেকআপের পাশাপাশি বিয়ের আগে একজন কনের পরিপূর্ণ যত্ন নিয়ে তাকে ন্যাচারালি সুন্দর ও আকর্ষণীয় করে তোলার জন্য বিভিন্ন ধরনের সেবা দিয়ে হারমনি স্পা দিচ্ছে ৫ হাজার থেকে ২০ হাজার টাকার মধ্যে নানা রকম প্রি ব্রাইডাল প্যাকেজ। বিয়ের আগে এই প্যাকেজের আওতাধীন প্রত্যেক কনেকেই দেওয়া হবে এখানকার রূপবিশেষজ্ঞ রাহিমা সুলতানা রীতার সাথে ফ্রি প্রি ব্রাইডাল কাউন্সেলিং এবং সেই সাথে এখানকার আয়ূর্বেদিক কাউন্সিলরের সাথে কাউন্সিলিংয়ের সুযোগ রয়েছে। যোগাযোগ :৯১৪০৬১১। মেনজ ক্লাব মেনজ ক্লাবের আনা আউটগোয়িং ট্রেন্ডি এবং ক্যাজুয়াল পোশাকে থাকছে স্বতন্ত্র বৈশিষ্ট্য। ফরমাল শার্টে প্রাধান্য পেয়েছে প্যাটার্ন বৈচিত্র্য। পলো শার্ট আর ক্যাজুয়াল শার্টে স্টিচ ও ফেব্রিক ভেরিয়েশনসহ থাকছে চলতি ফ্যাশন। এছাড়া ঢাকা, চট্টগ্রাম, খুলনা, সিলেট শোরুমে পাওয়া যাচ্ছে টি-শার্ট, প্যান্ট, জুতাসহ নানা ফ্যাশন অনুষঙ্গ। আর বসুন্ধরা সিটির লাইফস্টাইল স্টোরে থাকছে তারুণ্যের সর্বশেষ স্টাইল আপডেটের এ টু জেট সল্যুশন। পিবিএস-এ ৮ দিনব্যাপী চিলড্রেন’স উইক পিবিএস সুবৃহত্ বুক সুপার স্টোর হিসেবে শিশু-কিশোরসহ সকলের কাছে পরিচিত হয়ে উঠেছে। পিবিএস সবসময় বই পড়াকে আরও আনন্দময় করার চেষ্টা করে আসছে। বিভিন্ন বিনোদনমূলক অনুষ্ঠান এবং বই মেলা আয়োজন করে সকলের কাছে আধুনিক বুক স্টোর হিসেবে গ্রহণযোগ্যতা অর্জন করেছে। এরই ধারাবাহিকতায় আগামী ৩০ আগস্ট হতে ৭ সেপ্টেম্বর পর্যন্ত পিবিএস-এ অনুষ্ঠিত হতে যাচ্ছে চিলড্রেন’স উইক। মূলত এই ইভেন্টটি বই পড়ার আগ্রহ শিশু-কিশোরদের মধ্যে ছড়িয়ে দেওয়ায় ভূমিকা রাখবে। ৮ দিনব্যাপী এই অনুষ্ঠানের উদ্বোধনীর দিন ৩০ আগস্ট থাকবে সারাদিনব্যাপী সিসিমপুরের পাপেট শোসহ বিভিন্ন আয়োজন এবং সাথে থাকছে ম্যাজিক শো, গেম শো, ফ্রি থ্রিডি শো, ভূত শো, খাওয়াদাওয়াসহ আরও অনেক আয়োজন। ৮ দিনব্যাপী এই মনোজ্ঞ শিশু-কিশোর আয়োজনে পিবিএস থেকে পাওয়া যাবে বইয়ের উপর বিশেষ ছাড়সহ বিভিন্ন উপহার। প্রতিদিনই থাকছে বিভিন্ন লেখক-লেখিকাসহ জনপ্রিয় মিডিয়া ব্যক্তিত্বদের সাথে পরিচিত হওয়ার সুযোগ। কুইক বাইটের সফলতার একটি বছর ধানমন্ডির সীমান্ত স্কয়ারের (রাইফেল স্কয়ার) মূল গেটের ডান পাশেই কুইক বাইটের অবস্থান। প্রতিষ্ঠার মাত্র এক বছরের মধ্যে এই দোকানটি সব বয়সী মানুষের কাছে বেশ জনপ্রিয় হয়ে উঠেছে এর লোভনীয় স্বাদের স্যান্ডউইচের জন্য। কুইক বাইটে বেশ কয়েকটি ভিন্ন স্বাদের স্যান্ডউইচ পাওয়া যায়। মূলত বহির্বিশ্বের সাথে তাল মিলিয়ে খাবারে কিছুটা ভিন্নতা আনাই হচ্ছে এর লক্ষ্য। বিগত এক বছর যাবত সেই চেষ্টাই করে যাচ্ছে কুইক বাইট। এখানে যেসব স্যান্ডউইচ পাওয়া য়ায়, তার মধ্যে চিকেন বার-বি-কিউ স্যান্ডউইচ, বিফ গ্রিল স্যান্ডউইচ, রোস্ট বিফ স্যান্ডউইচ, স্পেশাল চিজ স্যান্ডউইচ এবং কুইক বাইট স্পেশাল স্যান্ডউইচ বিশেষভাবে উল্লেখযোগ্য। এর বিশেষত্ব হচ্ছে এখানে গ্রাহকের অর্ডার পাওয়ার পর গরম গরম স্যান্ডউইচ তৈরি করে দেওয়া হয় গ্রিলারের মাধ্যমে, যার ফলে এর স্বাদ হয় অতুলনীয়। এ ছাড়াও এই স্যান্ডউইচ তৈরিতে চার ধরনের বিশেষ সস ও ছয় ধরনের সবজি ব্যবহার করা হয়। আর স্যান্ডউইচের গুণগত মান বজায় রাখতে এর রুটিটাও বিশেষ অর্ডারে তৈরি করা হয়। সপ্তাহের প্রতিদিন বেলা ১১ট ৩০ মিনিট থেকে রাত ৯টা ৩০ মিনিট পর্যন্ত এর সেবা চালু থাকে। সান্ধ্যকালীন প্রশিক্ষণে ভর্তি! রেডিয়েন্টে ইনস্টিটিউট অব ডিজাইনে প্রফেশনাল ফ্যাশন ও ইন্টেরিয়র ডিজাইন কোর্সে ভর্তি চলছে। চাকরিজীবীদের জন্য সান্ধ্যকালীন কোর্সের ব্যবস্থা আছে। এ ছাড়াও মার্চেন্ডাইজিং, অটো ক্যাড, থ্রি ডি ম্যাক্স, ইকেবানা, বনসাই, গ্লাস পেইন্ট ও অর্নামেন্টস ডিজাইনের প্রশিক্ষণ শুরু হচ্ছে। যোগাযোগ :০১৬৭১৭৫৯৪৭৯। নগরদোলা নগরদোলা নিয়ে এলো একটি ‘অসম্ভব অফার’। এই ‘অসম্ভব অফার’ সবাইকে নগরদোলার নজরকাড়া পোশাকগুলো কেনার সুযোগ করে দিচ্ছে। অত্যন্ত আকর্ষণীয় এই অফারের আয়োজনে একজন ক্রেতা মাত্র ৩০০০ টাকা মূল্যের পোশাক কিনলেই উপহার হিসেবে নিতে পারবেন আরও ১৫০০ টাকা মূল্যের পছন্দের পোশাক। অর্থাত্ উনি ১৫০০ টাকা মূল্যের পোশাক একদম বিনামূল্যে পেয়ে যাবেন। নগরদোলার সমস্ত পোশাকই রয়েছে এই ‘অসম্ভব অফার’-এর আওতায়। এই ‘অসম্ভব অফার’ চলবে আগামী ১ সেপ্টেম্বর থেকে ৭ সেপ্টেম্বর পর্যন্ত। শুধুমাত্র নগরদোলার ধানমন্ডি ও বনানী শো-রুমে এই অফার চলবে।