মোবাইল ফোনের টেকনোলজি উন্নতির সাথে সাথে নিত্য নতুন ও আকর্ষণীয় ডিজাইনও যুক্ত হচ্ছে প্রতিনিয়ত। এই বিপ্লব অসাধারণ সব ফিচার যোগ করছে স্মার্টফোনগুলোতে। প্রযুক্তির এই ধারাবাহিকতায় সিম্ফনির স্মার্টফোন বাস্কেটে যুক্ত হয়েছে নিত্য নতুন সব ফিচার সম্বলিত ৬.৮৫ মিলিমিটার স্লিম স্মার্টফোন জেড ওয়ান। বাংলাদেশ এই প্রথম সুপার স্লিম হ্যান্ডসেট বাজারে এনেছে সিম্ফনি যা ৬.৮৫ মিমি পুরু, ৬৯ মিমি প্রশস্ত এবং ১৩৭ মিমি লম্বা। এই হ্যান্ডসেটটির অ্যান্ড্রয়েড জেলি বিন ৪.২.১ অপারেটিং সিস্টেমের কারণে ব্যবহারকারী আবিষ্কার করবেন আজ ও আগামীর ভার্চুয়াল ওয়ার্ল্ড। সেই ভার্চুয়াল ওয়ার্ল্ডে আপনার বিচরণ হবে বিদ্যুতের গতিতে, যেই গতি নিশ্চিত করবে হ্যান্ডসেটটির ১.৫ গিগাহার্জ কোয়াড কোর প্রসেসর। জীবনের ছোট ছোট আনন্দগুলোর সাথে নিজের প্রিয় মুহূর্তগুলোকেও ধরে রাখতে পারবেন এই হ্যান্ডসেটের মাধ্যমে। এক্সপ্লোরার জেড ওয়ান হ্যান্ডসেটটির ৮ এমপি রিয়ার ও ৫ এমপি ফ্রন্ট ক্যামেরা এবং এলইডি ফ্ল্যাশের কারণে ব্যবহারকারী চাইলেই পারবেন মুহূর্তগুলো হুবহু ধরে রাখতে। হ্যান্ডসেটটিতে আছে ৪.র্৮র্ এইচডি স্ক্রিন যার রেজুলেশন ১২৮০X৭২০ পিক্সেল। আগস্টের প্রথমে সিম্ফনি জেড ওয়ান হ্যান্ডসেটটি বাজারে এনেছে। এরইমধ্যে সেটটি ব্যাপক সাড়া ফেলেছে। ৪ জিবি রম ও ১ জিবি র্যাম ব্যবহারকারীকে দেবে সুপার সুইফট ইউসেজ এক্সপেরিয়েন্স। এর ২০০০ এমএএইচ নির্ভরযোগ্য ব্যাটারি নিশ্চিত করবে দীর্ঘ স্থায়িত্ব। থ্রিজি সাপোর্টেড এই হ্যান্ডসেটটিতে পাওয়া যাবে থার্ড জেনারেশন মোবাইল টেকনোলোজির সকল সুবিধা। এত সব নিত্য নতুন ফিচার, তারপরও গ্রাহকদের কাছে এই হ্যান্ডসেটটির সবচেয়ে আকর্ষণীয় দিক হলো এর সুপার স্লিম বডি। এতসব ফিচারসমৃদ্ধ সিম্ফনির নতুন এই হ্যান্ডসেটটির মূল্য মাত্র ১৯৯৯০ টাকা।
