প্রশিক্ষণ

অ্যাভিয়েশন খাতে মেয়েদের জন্য উচ্চ আয়ের কোর্স

আপডেট : ২৬ আগস্ট ২০১৩, ১৯:৪৩
এখন পুরো বিশ্বজুড়ে মেয়েদের কর্মক্ষেত্রের পরিধি বেড়ে চলেছে ব্যাপকভাবে। যদিও অনেক কারণেই আমাদের দেশে মেয়েদের ক্যারিয়ার গঠনে পা ফেলতে হয় ভেবেচিন্তে; কেমন ধারার পেশাদার, আর এটি সামাজিক মর্যাদা, কর্মক্ষেত্রে নিরাপত্তা, কাজের আনন্দ সব মিলে জীবনকে কতটুকু আনন্দপূর্ণ করে তুলবে তা সবার জন্য এক বিরাট চিন্তার বিষয়। এই ধারায় মেয়েদের পছন্দের তালিকায় আসতে পারে অ্যাভিয়েশন সেক্টর। এটি মেয়েদের জন্যে চমত্কার জীবন যাত্রা এনে দিতে পারে যা সাধারণ পেশায় হয়তো সম্ভব না। অন্যদের চেয়ে সম্পূর্ণ পৃথক এই পেশায় শুধু আয় রোজগার নয়, আছে গ্ল্যামারে ভরা এক নতুন জগত। অ্যাভিয়েশন খাতের কোর্সের মধ্যে রয়েছে এনডি বা এইচএনডি ইন অ্যারোনটিক্যাল সায়েন্স, অ্যাভিয়েশন ম্যানেজন্টে বা অপারেশন, এয়ার হোস্টেজ কেবিন ক্রু, পাইলটিং, ট্রাভেল টুরিজম অ্যান্ড টিকেটিং প্রভৃতি। আনন্দের বিষয় আগে অ্যারোনটিক্যাল সায়েন্সে ফাইনাল ইয়ার বা টপ আপ বিএসসি করতে দেশের বাইরে যেতে হতো এখন লেভেল-৬ সম্পন্ন করা যাচ্ছে কলেজ অব অ্যাভিয়েশন টেকনোলজিতে, যাদের সেন্টার কোড ৯৩১৪২ এবং প্রধান ক্যাম্পাস সেক্টর-১১, রোড-২, বাড়ি-১৪, উত্তরা, ঢাকা, ফোন ০১৯২৬৩০২৯৪০। এটি বাংলাদেশ কারিগরী শিক্ষা বোর্ডের প্রথম অনুমোদিত অ্যাভিয়েশন ইনস্টিটিউট। যেকোনো বিভাগ হতে যেকোন সালে পাসকৃত এইচএসসি, এসএসসি অথবা ‘এ’, ‘ও’ লেভেল পাসকৃত শিক্ষার্থীরা অ্যাভিয়েশনের এসব কোর্স করতে পারে। এ বিষয়ের শিক্ষার্থীরা ক্রেডিট ট্রান্সফার করে উন্নত বিশ্বের দেশে চলে যেতে পারে।