জোকস

আপডেট : ২৬ আগস্ট ২০১৩, ১৯:৪৬
 এক পাগল এক চাইনিজকে জিজ্ঞেস করছে, ‘তুমি কি আমেরিকান?’ জবাবে চাইনিজ ‘না’ বলল। পাগল আবার জিজ্ঞেস করল, ‘তুমি অমেরিকান না?’ চাইনিজ বলল, ‘না, আমি চাইনিজ।’ পাগল জোর দিয়ে বলল, মিথ্যা বলছ, তুমি অবশ্যই আমেরিকান। চাইনিজ লোকটি শেষে বিরক্ত হয়ে বলল, ‘হ্যাঁ বাবা। আমি আমেরিকান। খুশি?’ পাগল, ‘চেহারা দেখে তো মনে হয় তুমি চাইনিজ!!!’  বাসে এক লোক তার পাশে বসা সুন্দরী মহিলাকে বলল :আপনার পারফিউমের গন্ধটা খুব সুন্দর! কোনটা এটা? আমি আমার স্ত্রীকে দিতে চাই। মহিলা জবাব দিলেন :এটা আপনার স্ত্রীকে দিয়েন না। কিছু ফালতু লোক তাহলে এই বাহানায় তার সাথে কথা বলতে চাইবে।  অফিসে দুই সহকর্মীর মধ্যে কথা হচ্ছে। প্রথম সহকর্মী বলছে, ‘বুঝলেন ইদ্রিস সাহেব, বুদ্ধি থাকলে সবই হয়। আমার বুদ্ধি আছে বলেই বড় খরচের হাত থেকে বেঁচে গেলাম।’ দ্বিতীয় সহকর্মী এতক্ষণ কাজে ডুবে থাকলেও যখন খরচ থেকে বেঁচে যাওয়ার কথা শুনল তখন জানতে চাইল, ‘কী রকম?’ প্রথম সহকর্মী আবার বলতে শুরু করল, ‘সেদিন আমার ছোট ছেলেটা চিড়িয়াখানায় যাওয়ার জন্য বায়না ধরল। অনেক করে বুঝালাম। কিন্তু কে শোনে কার কথা। চিড়িয়াখানায় সে যাবেই। অজগর সে দেখবেই। এরপর আমি বুদ্ধি করে বাড়িতে বসিয়েই অজগর দেখিয়ে দিলাম।’ দ্বিতীয় সহকর্মী বেশ অবাক হলেন, ‘বলেন কী! বাড়িতে অজগর পেলেন কোথায়?’ প্রথম সহকর্মী হাসতে হাসতে বললেন, ‘একটা কেঁচো ধরে আনলাম। তারপর একটা আতশী কাঁচ দিয়ে এই কেঁচোটাই দেখিয়ে বললাম, এই দেখো অজগর।’  ভীষণ কৃপণ বলে পরিচিত এক লোকের কাছে গিয়ে কিছু দান করতে বলল অনাথ আশ্রমের দু’জন লোক। লোকটি বলল, আচ্ছা যান, আগামীকাল আমি পাঠিয়ে দেব। পরদিন লোকটি রাস্তা থেকে ধরে এনে কয়েকটা অনাথ বালককে আশ্রমে পাঠিয়ে দিল।