ইসলামপুর উপজেলার বেলগাছা ইউনিয়নে গুঠাইল বাজার হার্ড পয়েন্ট সংলগ্ন ৩নং ওয়ার্ড ঘুনাপাড়ায় ব্যাপক ভাঙ্গন শুরু হয়েছে। গত কয়েকদিনের ভাঙ্গনের খবর পেয়ে স্থানীয় এমপি আলহাজ্ব ফরিদুল হক খান দুলাল ভাঙ্গনকবলিত এলাকা পরিদর্শনের জন্য ছুটে যান এবং উপস্থিত লোকজনদের আশ্বাস প্রদান করে ৫শ’ ফিট উজান থেকে বালুর বস্তা নিক্ষেপসহ পানি উন্নয়ন বোর্ডের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জরুরিভিত্তিতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য মোবাইল ফোনে অনুরোধ করেন। এই সময় উপজেলা চেয়ারম্যান আঃ বারী মন্ডল, স্থানীয় আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক অধ্যক্ষ জামাল আব্দুন নাসের চার্লেস চৌধুরী, ইউপি চেয়ারম্যান হাবীবুর রহমান শাহীন, মুক্তিযোদ্ধা হাবীবুর রহমান হবিসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
