দাউদকান্দি উপজেলার ঢাকারগাঁও প্রতিবন্ধী প্রশিক্ষণ কেন্দ্রটি এখন চালু হওয়ার অপেক্ষায়।
২০০৬-২০০৭ অর্থবছরে এই কেন্দ্রটির নির্মাণ কাজ শুরু হয়ে এবছর জুন মাসে তা সম্পন্ন হয়। ১০ কোটি ৩২ লক্ষ ৩৩ হাজার টাকা ব্যয়ে ২ একর ২২ শতাংশ জায়গার উপর এই কেন্দ্রটি নির্মাণ করা হয়। ৫০ জন ছেলে এবং ৫০ জন মেয়ে প্রতিবন্ধীকে প্রতি সেশনে এই কেন্দ্রে প্রশিক্ষণ দেয়া হবে। থাকা খাওয়া থেকে শুরু করে তাদের সমস্ত ব্যয়ভার সমাজকল্যাণ মন্ত্রণালয় বহন করবে। বিভিন্ন ট্রেড কোর্সে প্রতিবন্ধীদেরকে প্রশিক্ষণ দেয়া হবে। দেশের প্রতিটি বিভাগে একটি করে এ ধরনের প্রশিক্ষণ কেন্দ্র স্থাপন হচ্ছে। এই কর্মসূচির অংশ হিসেবে দাউদকান্দিতে এই কেন্দ্রটি স্থাপন করা হলো। উপ-পরিচালক মর্যাদার একজন কর্মকর্তা জেনারেল ম্যানেজার হিসেবে এর প্রধান কর্মকর্তার দায়িত্ব পালন করবেন। দাউদকান্দি উপজেলা সমাজসেবা অফিসার বর্তমানে এর অতিরিক্ত দায়িত্ব পালন করছেন।
