সাপের কামড়ে স্কুলছাত্রীর মৃত্যু

আপডেট : ২৬ আগস্ট ২০১৩, ২২:৩৩
সোমবার হোমনা উপজেলায় সাপের কামড়ে শেফালী বেগম নামে এক স্কুল ছাত্রীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। সে উপজেলার কাশিপুর উচ্চ বিদ্যালয়ের জেএসসি পরীক্ষার্থী ও মনিপুর গ্রামের মৃত মো. মোকবল হোসেনের একমাত্র মেয়ে। জানা যায়, শেফালী সকালে বাড়ির পার্শ্বে শাক তুলতে গেলে একটি বিষধর সাপ তাকে দংশন করে। তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।