কলমাকান্দা উপজেলা সদরের পশ্চিম বাজারের ব্যবসায়ী সুমন মল্লিকের ৬ বছরের শিশুপুত্র বিশাল মল্লিকের হত্যাকাণ্ডের মোটিভ জানা গেছে। এদিকে এই হত্যার সাথে জড়িত তার কাকা কনক মল্লিক, কনকের বন্ধু পলাশ ও স্বপনকে পুলিশ অভিযান চালিয়ে গভীর রাতেই গ্রেফতার করেছে। গতকাল সোমবার নেত্রকোনার অতিরিক্ত পুলিশ সুপার দেলোয়ার হোসেন এ ঘটনা জানান।
