হাসনে আয়মুন পিএইচডি ডিগ্রি লাভ করেছেন

আপডেট : ২৬ আগস্ট ২০১৩, ২২:৩৫
বিশিষ্ট লেখিকা ও গবেষক হাসনে আয়মুন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে পি.এইচ.ডি ডিগ্রি লাভ করেছেন। সমপ্রতি অনুষ্ঠিত চবি’র সিন্ডিকেট সভায় বিষয়টি অনুমোদিত হয়েছে। তার অভিসন্দর্ভের বিষয় ছিল-‘ইসলামী ব্যাংকিং-দারিদ্র্য, অসাম্য ও শোষণের অন্ধকার থেকে মুক্তির আলোকবর্তিকাঃ চট্টগ্রামে ইসলামী ব্যাংক বাংলাদেশ লিঃ এর পল্লী উন্নয়ন প্রকল্পের (আর.ডি.এস) ভূমিকা সম্পর্কে মাঠ পর্যায়ের জরিপভিত্তিক কেইস স্টাডি’। তার থিসিস সুপারভাইজার ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের শিক্ষক প্রফেসর ড. মুহাম্মদ আবদুল মান্নান চৌধুরী। হাসনে আয়মুন দৈনিক আজাদী’র সহকারী সম্পাদক প্রবীণ সাংবাদিক মো. মাহবুব উল আলমের জ্যেষ্ঠা কন্যা এবং অ্যাডভোকেট মোহাম্মদ ওয়াহিদুল ইসলামের (সাদি) স্ত্রী। হাসনে আয়মুন বর্তমানে রাজনৈতিক-অর্থনীতি বিষয়ে গবেষণা করছেন।