শিবগঞ্জ সীমান্তে ২ ভারতীয় গ্রেপ্তার

আপডেট : ২৬ আগস্ট ২০১৩, ২২:৩৬
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার চকপাড়া সীমান্তে দুই ভারতীয় নাগরিককে আটক করেছে বিজিবি। রবিবার রাত সাড়ে ১২টার দিকে অবৈধভাবে বাংলাদেশ ভূখণ্ডে ঢুকে পড়ার অভিযোগে তাদের আটক করা হয়। আটককৃতরা হলেন ভারতের মালদা জেলার মল্লিক-সুলতানপুর গ্রামের আশুতোষ মণ্ডলের ছেলে কার্তিক মণ্ডল ও বিনয় মণ্ডলের ছেলে ক্ষুদি মণ্ডল। এ বিষয়ে পতাকা বৈঠকের জন্য বিএসএফের পক্ষ থেকে বিজিবিকে চিঠি দেয়া হলেও সোমবার বেলা ৩টা পর্যন্ত পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়নি।