গতকাল সোমবার ফরিদপুরের সদরপুরে ও খুলনার বটিয়াঘাটায় ব্রজপাতে ২ মহিলা নিহত হয়েছে। খবর ইত্তেফাক সংবাদদাতাদের।
সদরপুর (ফরিদপুর)
সোমবার সকালে ফরিদপুরের সদরপুর উপজেলার কৃষ্ণপুর ইউনিয়নের শৌলডুবি গ্রামের প্রবাসী মনির শেখের স্ত্রী তাছলিমা বেগম (২৮) বজ্রপাতে নিহত হয়। গুঁড়ি গুঁড়ি বৃষ্টির মধ্যে ঘরের বাইরে গেলে ব্রজপাতে ঘটনাস্থলেই সে মৃত্যুবরণ করে।
বটিয়াঘাটা (খুলনা)
উপজেলার গঙ্গারামপুর ইউনিয়নের আন্ধারিয়া গ্রামে গতকাল সোমবার দুপুরে বাসন্তী সরকার (৪৮) ব্রজপাতে নিহত হয়। জানা যায়, বিলে গরু আনতে গিয়ে ব্রজপাতে ঘটনাস্থলেই সে মারা যায়।
