মুক্তাগাছায় পিটিয়ে ছাত্র হত্যা

আপডেট : ২৬ আগস্ট ২০১৩, ২২:৩৭
মুক্তাগাছা পৌর এলাকার লক্ষ্মীখোলাস্থ আর্মড পুলিশ ব্যাটালিয়ন ক্যাম্প স্কুলের ৯ম শ্রেণীর ছাত্র দিদারুলকে (১৫) পিটিয়ে হত্যা করা হয়েছে। জানা যায়, রবিবার দুপুর ১টার দিকে সংঘবদ্ধ যুবকদল দিদারুলকে লাঠিপেটা করে পালিয়ে যায়। মারাত্মক আহত অবস্থায় দিদারুলকে প্রথমে মুক্তাগাছা উপজেলা হাসপাতালে নিলে কর্মরত ডাক্তার তাকে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠায়। সেখানে তার অবস্থার আরও অবনতি ঘটলে পাঠানো হয় ঢাকায়। রাত ১টার দিকে মারা যায় দিদারুল। নিহত দিদারুল লক্ষ্মীখোলার বাসিন্দা অবসরপ্রাপ্ত পুলিশ সদস্য ক্বারী মো.আব্দুল হাইয়ের পুত্র। মুক্তাগাছা থানার ওসি (তদন্ত) কাদের মিয়া সোমবার জানান, ঘটনায় এখনও মামলা হয়নি। তদন্ত চলছে।