বগুড়ার ছাত্রলীগ নেতার ছাত্রাবাসে র্যাবের অভিযান, গ্রেফতার ৫

আপডেট : ২৬ আগস্ট ২০১৩, ২২:৪৩
জেলা শহর ছাত্রলীগের সভাপতির মালিকানাধীন একটি ছাত্রাবাসে গতকাল সোমবার অভিযান চালিয়ে ৫ জনকে গ্রেপ্তার করেছে র্যাব। এসময় তল্লাশি চালিয়ে বেশকিছু ধারালো অস্ত্র উদ্ধার করা হয়। জঙ্গি দমন অভিযানের অংশ হিসাবে ওই ছাত্রাবাসে অভিযান চালানো হয় বলে জানিয়েছে র্যাব। র্যাব-১২ বগুড়া ক্যাম্পের সদস্যরা গতকাল বিকালে শহরের সেউজগাড়ি সবুজবাগ এলাকায় নিদর্শন ছাত্রাবাসে অভিযান চালায়। এসময় সেখান থেকে ৯টি রামদা, ৪টি চাকু, ১১টি রড এবং গ্রীল ও তালা ভাঙার ৩টি যন্ত্র উদ্ধার করা হয়। র্যাব সূত্র জানায়, ছাত্রাবাসটির মালিক ছাত্রলীগের নেতা জুলফিকার রহমান শান্ত। তবে ঘটনার পর থেকে তিনি পলাতক রয়েছেন। সমপ্রতি বগুড়ায় ছাত্রাবাস ও মেস তৈরি করে জঙ্গি তত্পরতার সময় অস্ত্রসহ তিনজন গ্রেপ্তারের পর ছাত্রাবাসগুলোতে অভিযান চালানোর সিদ্ধান্ত হয়। তারই অংশ হিসাবে এই অভিযান পরিচালনা করে ওই ৫ জনকে গ্রেপ্তার করে র্যাব।